রাষ্ট্রপতিকে কী চোখে দেখে বাংলা, ঐতিহ্যের সংবর্ধনা আসরে বোঝালেন মমতা
মঙ্গলবার কলকাতা সফরে পা রাখার পরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাঁকে সংবর্ধিত করা হয়।
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম কলকাতা সফরে এসেই সংবর্ধনার বন্যায় ভাসলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার কলকাতা সফরে পা রাখার পরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাঁকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত করা হয় রাজ্যের ক্রীড়া-সংস্কৃতি জগতের তরফেও।

মুখ্যমন্ত্রী বলেন, 'দেশের মধ্যে গুরুত্বপূর্ণ পদ রাষ্ট্রপতির। এই পদ রাজনীতির ঊর্ধ্বে। তিনি কলকাতায় এসে বাংলাকে ধন্য করেছেন। আমরা কৃতজ্ঞ। বাংলায় আজকে গর্বের দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, আপনি যেমন সাধারণ, আপনি তেমনই থাকুন। আশা করি, বাংলার সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হবে। সেই সম্পর্ককে পাথেয় করেই আমরা এগিয়ে যাব।'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাষ্ট্রপতি আমাদের পরামর্শদাতা। এমন একজনকে আমরা রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি, যিনি খুব সাধারণ জীবনযাপন করেছেন। একেবারেই সাধারণ অবস্থা থেকে নিজেকে তুলে ধরেছেন দেশের প্রথম নাগরিক হিসেবে। তাঁর মতো সাধারণ অথচ অসাধারণ মানুষকে রাষ্ট্রপতি হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁকে সম্মান জানাতে পেরে আমরা অভিভূত।
এদিন রাষ্ট্রপতির হাতে নিজের আঁকা একটি ছবি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা সাদরে গ্রহণ করে রাষ্ট্রপতি জানান, এই পুরষ্কার তিনি চিরদিন মনে রাখবেন। মনে রাখবেন বাংলার এই সংবর্ধনাকে। তিনি আপ্লুত বাংলার সংবর্ধনা। বাংলা চিরকালই আমার প্রিয় ছিল, চিরজীবন আমার হৃদয়ের মাঝে থাকবে।
এদিন রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বাংলার সংস্কৃতির প্রশংসা করে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল। তাঁকে সংবর্ধিত করেন। তিনি বলেন, জাতীয় সঙ্গীতের স্রষ্ট কবিগুরু এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। জনগণ ও বন্দেমাতরমের জন্ম এই রাজ্যেই। শুধু তাই নয়, শিক্ষা-সংস্কৃতির পথপ্রদর্শক বাংলা। কলকাতা হল দেশের সাংস্কৃতিক রাজধানী। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা অনস্বীকার্য। ঐতিহ্যে শ্রেষ্ঠ আসনে চিরদিন বিরাজমান থাকবে বাংলা। এই বাংলায় রাষ্ট্রপতিকে আমরা গর্বিত। তাঁকে বাংলার তরফ থেকে স্বাগত জানাই। তাঁকে সম্মান জানাই বাংলাকে গর্বিত করার জন্য। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানেরও ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications