Maniktala By Election 2024: 'ভুয়ো ভোটার' ধরতেই কল্যাণকে 'চোর' স্লোগান! ব্যাপক উত্তেজনা মানিকতলায়
Maniktala By Election 2024: চোর স্লোগান বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে (Kalyan Chaubey)। শুধু তাই নয়, তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল নেতা-কর্মীদের। যা নিয়ে একেবারে উত্তপ্ত হয়ে উঠল মানিকতলার একাধিক ওয়ার্ড। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মানিকতলার নির্বাচন।
দীর্ঘদিন এই এলাকার (Maniktala By Election 2024) বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। কিন্তু তাঁর প্রয়াণের পর আজ বুধবার সেখানে ভোট হচ্ছে। তৃণমূল প্রার্থী প্রয়াত প্রাক্তন মন্ত্রীর স্ত্রী সুপ্তি পান্ডে।

তাঁকে জেতাতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। পাল্টা ময়দানে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। গত কয়েকদিন ধরে লাগাতার (Maniktala By Election 2024) প্রচার সেরেছেন। মানুষের অভাব-অভিযোগের কথা শুনেছেন। তোলাবাজি এবং মানিকতলার কল্যাণে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু এদিন সকাল থেকে মানিকতলার যে ওয়ার্ডেই যাচ্ছেন না কেন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কল্যাণ চৌবেকে।
তাঁকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এমনকি মানিকতলার ৩৩ নম্বর ওয়ার্ডে (Maniktala By Election 2024) বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দিতে থাকেন। যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কোনও রকমে কেন্দ্রিয় বাহিনীর জওয়ানরা কল্যাণ চৌবেকে সরিয়ে নিয়ে আসেন ঘটনাস্থল থেকে। তৃণমূল কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে এলাকায় ভোট হচ্ছিল। কিন্তু বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এসে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে। মানুষের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ।
এমনকি তৃণমূল এজেন্টদের গলায় ঝলানো কার্ড ছিঁড়ে দিয়েছেন বলেও অভিযোগ তৃণমূলের। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে উড়িয়ে দিয়েছেন কল্যাণ চৌবে। তাঁর দাবি, একাধিক বুথে ভুয়ো ভোটারদের দাপাদাপি চলছে। এমনকি তিনি নিজেও ভুয়ো ভোটারদের ধরেছেন বলে দাবি করেছেন। কার্যত শাসকদলের সমস্ত ছক ফাঁস হয়ে যেতেই এই বিক্ষোভ বলে দাবি বিজেপি নেতার।
তাঁর দাবি, অন্যায়ের একটা সীমা আছে। গণতন্ত্রের এই ছবি যদি হয় তাহলে কোনও দিন এই রাজ্যে বিনিয়োগ আসবে না বলে দাবি কল্যাণ চৌবের।
বলে রাখা প্রয়োজন, আজ বুধবার রাজ্যে চলছে বিধানসভা উপনির্বাচন। চার কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। মানিকতলা (Maniktala By Election 2024), বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, এই চার কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। কড়া নিরাপত্তা বলয়ে হচ্ছে ভোটগ্রহণ। ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যেও বিভিন্ন অশান্তির খবর আসছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications