রাজ্যপালের সঙ্গে দেখা করলেন না চোপড়ার নির্যাতিতা তরুণী, কিন্তু কেন?
চোপড়া সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্যাতিতার সঙ্গে দেখা হল না রাজ্যপালের। শিলিগুড়ি থেকেই ফিরে গেলেন রাজ্যপাল। কিন্তু কী কারণে রাজ্যপালের সঙ্গে নির্যাতিতার দেখা হল না? তাই নিয়ে প্রশ্ন উঠছে।
চোপড়ার ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সংসদ ভবনেও বিজেপি বিরোধী তৃণমূল ও শরিকদের খোঁচা দিতে শুরু করেছে। তালিবান শাসনের রাজনীতি চলছে বাংলায়। এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। পুরুষ সঙ্গীর সঙ্গে সম্পর্ক। সেই কারণে এক তরুণীকে প্রকাশ্য রাস্তায় বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মার।

স্থানীয় তৃণমূল নেতা জেসিবি বেধড়ক মারধর করেছেন। নিজেই পঞ্চায়েত করে আইন হাতে তুলে নিয়েছেন বলে অভিযোগ। কীভাবে এই কাজ তিনি করতে পারেন? এই প্রশ্ন উঠেছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিও ঘিরে রাজ্য রাজনীতি ও শিক্ষিত সমাজ উত্তাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
মঙ্গলবার সকালেই শিলিগুড়ি পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়ার নির্যাতিতা তরুণীর সঙ্গে তিনি দেখা করতে যাবেন। এই কথাও জানা গিয়েছিল। চোপড়া তরুণীর সঙ্গে রাজ্যপালের কী কথা হয়? সেই প্রসঙ্গে জল মাপতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস।
#WATCH | Siliguri | On victims of recent violence in Chopra and Cooch Behar, West Bengal Governor CV Ananda Bose says, "The victim expressed the wish to be left alone. I respect that sentiment. Whenever the victim wants to meet me I will go there or the victim is welcome to come… pic.twitter.com/Z7NAxSWAPU
— ANI (@ANI) July 2, 2024
এরপর জানা যায়, চোপড়া যাচ্ছেন না রাজ্যপাল। শিলিগুড়ি সার্কিট হাউসে ছিলেন রাজ্যপাল৷ সেখানেই নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা হয়নি চোপড়ার নির্যাতিতার।
শিলিগুড়িতে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাননি নির্যাতিতা। পুলিশের উপরে তার আস্থা রয়েছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবে। এই আশা করছেন ওই তরুণী। ওই ভিডিও নির্যাতিতার অনুমতি ছাড়া ভাইরাল করা হয়েছে। সেই বিষয়ে শাস্তি চেয়েছেন তরুণী।
এদিন রাজ্যপাল বলেন, নির্যাতিতার সকলের জন্য রাজভবনের দরজা খোলা রয়েছে। যে কেউ গিয়ে তাঁর সঙ্গে নির্ভয়ে, নির্দ্বিধায় কথা বলতে পারেন। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications