Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাত্র ১৭ দিনেই নিউটাউন ধর্ষণ কাণ্ডে জমা পড়ল চার্জশিট! 'ইচ্ছা থাকলেই উপায়', বোঝাল বাংলার পুলিশই

New Town Rape and Murder Case: নিউটাউনে কিশোরীকে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। আর তা মাত্র ১৭ দিনের মধ্যেই। বিশেষজ্ঞদের কথায়, মাত্র ১৭ দিনের মাথাতেই চার্জশিট জমা দেওয়া একেবারেই নজিরবিহীন। ঘটনায় ধৃত ই-রিকশা চালক সৌমিত্র রায়ের বিরুদ্ধে এই চার্জশিট বারাসত আদালতে জমা দেওয়া হয়৷

বিধাননগর কমিশনারেটের তদন্তকারী অফিসার সূত্রে খবর, আদালতে জমা দেওয়া ন'পাতার প্রাথমিক চার্জশিটে উল্লেখ করা হয়েছে-গত ৭ ফেব্রুয়ারি রাতে কিশোরীকে নারকীয় হত্যা ও ধর্ষণ কাণ্ডে (New Town Rape and Murder Case) মূল ষড়যন্ত্রকারী ছিল সৌমিত্র একাই৷ পাশাপাশি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে উপযুক্ত তথ্য ও প্রমাণ আদালতে জমা করা হয়েছে৷

New Town Rape and Murder Case

যার মধ্যে উল্লেখযোগ্য- ৬০ জন সাক্ষী ও তাঁদের বয়ান রেকর্ড, অভিযুক্তের মেডিকেল রিপোর্ট, ফরেন্সিক, জিও ম্যাপিং ইত্যাদি৷ নিউ টাউনের মতো এমন হাইটেক একটি এলাকায় কিশোরী খুন ও ধর্ষণের পৈশাচিক ঘটনায় পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল। নিরাপত্তা সহ একাধিক বিষয়ে প্রশ্ন উঠছিল।

যদিও এই ঘটনার তদন্তে প্রথম থেকেই বাড়তি গুরুত্ব দিয়েছিল কমিশনারেট পুলিশ৷ বিধাননগরের পদস্থ কর্তারাও আসরে নেমেছিলেন৷ ফলে তদন্তের জাল দ্রুত গুটিয়ে আনা সম্ভব হয়েছে৷ যার ফলস্বরূপ অভিযুক্তের বিরুদ্ধে তড়িঘড়ি চার্জশিট জমা করা গিয়েছে বলে দাবি পুলিশের একাংশের।

বলে রাখা প্রয়োজন, চলতি মাসের ৬ তারিখ রাতে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়েছিল গৌরাঙ্গনগরের বাসিন্দা বছর চোদ্দর কিশোরী৷ রাতে জগৎপুর-আর্দশপল্লীর বাড়িতেও ফিরতে চেয়েছিল নাবালিকা৷ তারজন্য সে সৌমিত্রর ই-রিকশায় চেপে ছিল৷ কিন্তু তাঁকে বাড়ি না ফিরিয়ে গভীর রাতে নিউ টাউনের লোহাপুল খালপাড়ের নির্জন একটি জঙ্গলে ওই ই-রিকশা চালক নিয়ে যায় বলে অভিযোগ৷

শুধু তাই নয়, সেখানে নৃশংস ভাবে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। পরদিন সকালে সেখান থেকে নিখোঁজ নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়৷ নির্মম সেই ঘটনার তদন্তে নেমে ৪৮ ঘন্টার মধ্যেই ধর্ষক-খুনী যুবক সৌমিত্র রায়কে গ্রেপ্তার করেছিল কমিশনারেট পুলিশ৷ অভিযুক্তকে আদালতে তোলা হলে তদন্তের অগ্রগতির জন্য প্রথমে ধৃতর ১০ দিনের পুলিশ হেফাজত হয়৷

তা শেষে দ্বিতীয়বারের জন্য সৌমিত্রকে আদালতে পেশ করা হলে, বিচারক আরও ৪ দিনে পুলিশ হেফাজত মঞ্জুর করেন৷ দফায় দফায় জেরা এবং তদন্ত শেষে ঘটনায় চার্জশিট দিল পুলিশ। খুব শীঘ্রই এই সংক্রান্ত চার্জগঠনের প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+