যুবভারতীর পর এবার ক্যানিং স্টেডিয়াম! এমএলএ কাপের ফাইনালে বিশৃঙ্খলা, শিশু-সহ জখম ৭

তারকাদের উপস্থিতিকে ঘিরে রাজ্যে একের পর এক জায়গায় অশান্তির ছবি সামনে আসছে। যুবভারতী ক্রীড়াঙ্গণ এবং বিষ্ণুপুর মেলার ঘটনার পর এ বার একই রকম পরিস্থিতি তৈরি হল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেডিয়ামে। এমএলএ কাপের ফাইনাল ম্যাচ চলমান থাকাকালীন সেখানে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশু সহ মোট সাত জন জখম হয়েছেন। সকলেই বর্তমানে চিকিৎসাধীন।

-

গতকাল ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল গড়িয়া এবং নিউটাউনের দল। বিকল ৩ টের সময় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ফাইনাল উপলক্ষে অভিনেতা অঙ্কুশের স্টেডিয়ামে আসার কথা থাকার কারণে সকাল থেকেই দর্শকদের ভিড় জমতে শুরু করে। সকাল ৮টা থেকেই স্টেডিয়ামের বাইরে মানুষের লাইন বাড়তে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ক্যানিং স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় ৭,৫০০। কিন্তু অভিযোগ, তার থেকেও অনেক বেশি টিকিট বিক্রি করা হয়েছিল। যত বেলা বাড়তে থাকে ততই স্টেডিয়ামের গেটের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। সকাল সাড়ে ১১টা নাগাদ দর্শকদের মধ্যে একাংশ ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামের ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ প্রশাসনের সামনেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি।

সেই ভিড়ের চাপে কয়েক জন মাটিতে পড়ে যান। সেখানেই ঘটে পদপিষ্টের ঘটনা। এক শিশু-সহ সাত জন আহত হন। মুহূর্তের মধ্যে স্টেডিয়াম চত্বরে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়ে ।

ক্যানিং থানার পুলিশের তৎপরতায় তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করা হয় এবং ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে একজনের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর থেকেই স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে নানারকমের প্রশ্ন। ক্যানিং থানার পুলিশ, আসন সংখ্যার তুলনায় বেশি টিকিট বিক্রির অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+