দিল্লির সরকার থাকবে না, পড়বে! ২১ জুলাইয়ের সমাবেশ থেকে বিরোধীদের উদ্দেশে কী বার্তা অখিলেশ যাদবের
রবিবার প্রথমবার ২১ জুলাইয়ের মঞ্চে হাজির সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মঞ্চে আসেন। সেই সময়ে তৃণমূলের নেতাকর্মীরা অখিলেশ যাদবের নামে স্লোগান দেন।
অখিলেশ যাদব এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বক্তৃতা শুরু করেন। তিনি এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, দিদি যে ভাবে খুশি হয়ে দলের কর্মীদের সঙ্গে দেখা করেন, তা দলকে মজবুত করে। তিনি আরও বলেন, কর্মীরাই দলের ভিত্তি, যে যত বড় নেতাই হোন না করেন, তিনিই আসলে কর্মীই থেকে যান, সেখানে কর্মীরা ছোট নন, তাঁরাই বড়।

অখিলেশের কুর্নিশ
অখিলেশ যাদব বলেন, এর আগে তিনি নির্বাচনে হাঁটতে পারছিলেন না। পায়ে প্লাস্টার নিয়েই লড়াই করেছিলেন। তিনি বলেন, সেই সময় দুটো লাইন বলেছিলেন, একজন একা লড়াই করছেন, আর জিতে এগিয়ে যাচ্ছেন। খুব কমই নেতা রয়েছে, যাঁরা প্রাণ বাজি রেখে এভাবে লড়াই করেন, বলেছেন তিনি।
অখিলেশ যাদব বলেন, একবার রাজনৈতিক কর্মীরা জোটবদ্ধ হলে সারা জীবন সে্ই দলের জন্য লড়াই চালিয়ে যান। শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দিদি লড়াই করে চলেছেন, সেই লডা়ইকে তিনি কুর্নিশ জানাচ্ছেন বলেন অখিলেশ।
দিদির পাশে থাকার ডাক
অখিলেশ যাদব বলেন, এই সময় বিপদ অনেক বেশি, সাম্প্রদায়িক শক্তি মাথা তুলছে। দিল্লিতে যাঁরা রয়েছেন, তাঁরা যড়যন্ত্র করছেন। তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের মতো মানুষ দিদির পাশে থাকলে তিনিই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারবেন। যাঁরা মানুষের পক্ষে থাকেন, তাঁদেরই জয় হয়, বলেন অখিলেশ।
দিল্লির সরকারের পতনের আশা
অখিলেশ যাদব বলেন, দিল্লিতে অর্থাৎ কেন্দ্রে যে সরকার রয়েছে, তারা থাকবে না। সরকার পড়ে যাবে। দিল্লিতে যাঁরা ক্ষমতকায় রয়েছেন, তাঁরা লাভেব জন্যই সব করেন বলে অভিযোগ করেন অখিলেশ। তিনি বলেন, বাংলার মতো উত্তর প্রদেশে মানুষও বিজেপিকে হারিয়ে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, আসলে ওরা দিল্লিত কিছু দিনের অতিথি। দিল্লিতে সরকারের পতন হবে এবং সবার খুশির দিন আসবে বলেও মন্তব্য করেন তিনি।
একজোট হওয়ার বার্তা
অখিলেশ যাদব বলেন, তাঁরা ইতিবাচক রাজনীতি করেন। ফলে মানুষের জীবনে শীঘ্রই বদল আসবে। মানুষের জন্যই সবাইকে একজোট হতে হবে। সেই লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications