পাঁচদিনে সন্দীপ ঘোষকে চারবার তলব থেকে নির্যাতিতার ডায়েরি, কয়েকটি বিষয় ধরে RG kar নিয়ে তদন্ত সিবিআই-এর
আরজি করের ঘটনা নিয়ে যে ধরনের প্রতিবাদ হচ্ছে, সাম্প্রতিক সময়ে এই ধরনের প্রতিবাদ দেখেনি রাজ্যের মানুষ। শুধু রাজ্য তোলপাড় হওয়া নয়, দেশ জুড়ে তোলপাড়। এদিনই জিজ্ঞাসাবাদের পরে লালবাজার থেকে বেরিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেছেন, এর পরে যদি এইভাবে কোনও চিকিৎসককে সমন পাঠানো হয়, তাহলে দেশব্যাপী চিকিৎসক সমাজ প্রতিবাদে সামিল হবেন।
এদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাঁরা দাবি করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে সরকারকে। এব্যাপারে যত দ্রুত সম্ভব আইন সংশোধন করার দাবিও তাঁরা করেছেন।

এই পরিস্থিতিতে সিবিআই আরজি করের ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব হাতে নেওয়ার পর পাঁচ দিন কেটে গিয়েছে। তৃণমূলের তরফে থেকে দাবি করা হচ্ছে, সিবিআই তদন্তে কতটা এগোল, তা সাংবাদিক সম্মেলন করে জানাতে হবে। তদন্ত ধাপা চাপা দেওয়ার পাল্টা অভিযোগও তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মুহূর্তে এই ঘটনাকে কয়েকটি দিক থেকে তদন্ত করছে।
- পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ
সিবিআইয়ের আধিকারিকরা সোমবারেও নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যান। তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। এর আগেও তাঁরা সেখানে গিয়েছিলেন। পরিবারের সদস্যদের থেকে তদন্তকারীরা জানার চেষ্টা করেন, বাড়ির মেয়ের ঘনিষ্ঠ বন্ধু কারা ছিল, হাসপাতাল নিয়ে সে কীকী কথা বলেছিল, কার কার নাম করেছিল সে। নির্যাতিতা কোনও ডায়েরি লিখতেন কিনা, তাও সিবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে।
- যাঁদের সঙ্গে ডিনার, তাঁদেরও জিজ্ঞাসাবাদ
আরজি করের ওই মহিলা চিকিৎসক ৮ অক্টোবর রাতে বাইরে থেকে খাবার আনিয়েছিলেন। তারপর তিনি চারজনের সঙ্গে তা খেয়েছিলেন। সিবিআই ইতিমধ্যেই সেই চারজন চিকিৎসককেও জেরা করেছে। তাঁদের কাছ থেকে সেই রাতের ঘটনা জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই ওই চিকিৎসকের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা থেকে জানা যাচ্ছে চোদ্দোটির বেশি ক্ষত চিহ্ন ছিল দেহে। তাহলে কি ওই চিকিৎসক আঘাত পাওয়ার সময় কোনও চিৎকার করেননি, আর চিৎকার করলে তা কি কেউই শোনেননি? যে সময়ে এই চিকিৎসককে আঘাত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই সময় ওই চারজন কী করছিলেন, সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে সিবিআই।
- প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ
সোমবার নিয়ে পরপর চার দিন সিবিআই জিজ্ঞাসাবাদ করছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আগের তিনদিন দীর্ঘক্ষণ তাঁকে জেরা করে সিবিআই। সন্দীপ ঘোষকে পরপর জেলা করা থেকেই স্পষ্ট সিবিআই সন্দীপ ঘোষের উত্তরে সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কারণ ঘটনার পর থেকে তিনি মোবাইল থেকে বেশ কিছু নম্বর এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করেন বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।
এছাড়াও হাসপাতাল থেকে প্রথমে নির্যাতিতার পরিবারকে জানানো হয়েছে মেয়ে অসুস্থ। তারপর বলা হয় আত্মহত্যা করেছে তাঁদের মেয়ে। এইসব কেন, তা জানতে সন্দীপ ঘোষকে জেরা করেছে সিবিআই।
- চলছে মনস্তাত্বিক পরীক্ষা
আরজি করের ঘটনার তদন্তে যেমন দিল্লি তেকে আধিকারিকরা এসেছেন, ঠিক তেমনই দিল্লি থেকে মনস্তাত্বিকদেরও নিয়ে আসা হয়েছে।












Click it and Unblock the Notifications