ধর্ষণ-খুনের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল! আদালতে বিস্ফোরক সিবিআই

RG Kar Hospital Doctor Death: আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা চেপে যেতে চেয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। আদালতে বিস্ফোরক দাবি সিবিআই'য়ের। এই ঘটনায় গত কয়েকদিন ধরে লাগাতার আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে সিবিআই।

এমনকি টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও জেলে গিয়ে জেরা করেন। তাঁদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। এমনকি টালা থানার সিসিটিভি ফুটেজ এবং দুজনের মোবাইল ফোনের তথ্য স্ক্রুটিনি করা হয়। আর সেই রিপোর্ট ইতিমধ্যে সিবিআই'য়ের হাতে এসেছে। আর তা খতিয়ে দেখে এদিন আদালতে একের পর এক বিস্ফোরক দাবি করা হয় (RG Kar Hospital Doctor Death)।

cbi and sandip ghosh

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী বলেন, রিপোর্ট এবং নথি খতিয়ে দেখে মনে হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনা চেপে যেতে চেয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। এমনকি ধর্ষণের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, ধৃত সিভিক ভলান্টিয়র সঞ্জয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলেও এদিন আদালতে দাবি করে সিবিআই।

এই বিষয়ে ফের জেলে গিয়ে ধৃত সন্দীপ ঘোষকে জেরার আবেদন জানায় সিবিআই। আদালত তা মঞ্জুর করেছে। অন্যদিকে আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। আজ শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়।

সেখানে একের পর একবিস্ফোরক দাবি করা হয় তদন্তকারী সংবস্থার তরফে। তাঁদের আইনজীবী জানান, আরজি কর হাসপাতালে প্রথম ভয় ছিল সন্দীপ ঘোষ এবং দ্বিতীয় ভয় ছিলেন আশিস। সন্দীপের ছত্রছায়াতে থেকে দিনের পর দিন থ্রেট কালচার এবং তোলাবাজি আশিস চালাত বলেও এদিন দাবি করে সিবিআই। এই বিষয়ে একাধিক সিনিয়র এবং জুনিয়র ডাক্তার সাক্ষী দিয়েছেন বলেও দাবি।

শুধু তাও নয়, অযোগ্য থাকা সত্ত্বেও 'হাউস স্টাফ' নিয়োগ করা হয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই টিএমসিপি নেতা। আর সেই পদে থেক একের পর এক আর্থিক কেলেঙ্কারি ঘটানো হয়েছে বলেও দাবি। এই বিষয়ে আশিসকে চার দিনের জন্য হেফাজতে চায় সিবিআই। দীর্ঘ শুনানি শেষে আদালত তিন দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। বলে রাখা প্রয়োজন, আর্ত্যহিক দুর্নীতির মামলায় সবার আগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় আরও বেশ কয়েকজনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+