হাসপাতাল নয়, নিজাম প্যালেসে স্বাস্থ্য পরীক্ষা CBI-র! কেমন আছেন পার্থ-কল্যাণময়, কোথায় দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ
পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করেছিল ২২ জুলাই। তাঁকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। অন্যদিকে সিবিআই সম্প্রতি গ্রেফতার করেছেন মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে। এছাড়াও এসএসসির পরামর্শদাতা কমিটির প্রধান এসপি সিনহাও রয়েছেন সিবিআই হেফাজতে। রবিবার এদিন সবার স্বাস্থ্য পরীক্ষা হয় নিজাম প্যালেসে। জানা গিয়েছে, আপাতত তিনজনের শারীরিক অবস্থাই স্থিতিশীল।

নেওয়া হয়নি ইএসআই হাসপাতালে
সাধারণভাবে ইডি -কিংবা সিবিআই এসএসসির নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়াদের জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায়। আর পার্থ চট্টোপাধ্যায়কে প্রতি ৪৮ ঘন্টায় স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মতো এদিন পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার কথা ছিল। একইসঙ্গে অপর দুইজন এসপি সিনহা এবং কল্যাণময় বন্দ্যোপাধ্যায়েরও স্বাস্থ্য পরীক্ষার কথা ছিল এদিন। তবে এদিন কাউকেই জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। দুপুরে নিজাম প্যালেসে তিন হেভিওয়েটের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেন্ট্রাল গর্ভমেন্ট হেলথ স্কিমের দুই চিকিৎসককে। দুপুর আড়াইটে নাগাদ তাঁদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়।

আপাতত সবাই সুস্থ
সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসকরা তিন হেভিওয়েটের স্বাস্থ্য পরীক্ষার পরে জানিয়েছে, তাঁরা আপাতত সুস্থই রয়েছেন। দিন দুয়ের আগে আদালতে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ২৮ রকমের ওষুধ খান। তাঁকে যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শর্তে জামিন দেওয়া হয়। এহেন পার্থ চট্টোপাধ্যায়ের সব প্যারামিটার প্রায় স্বাভাবিক রয়েছে বলেই জানা গিয়েছে। নিজাম প্যালেসের এসএসও বিল্ডিংয়ের দুটি গেস্টরুমে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গাঙ্গুলিকে।

তিনজনকে ফের একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
এদিন স্বাস্থ্য পরীক্ষার পরে কোনও এক সময়ে তিন হেভিওয়েটকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। মূলত অযোগ্য প্রার্থীদের কার নির্দেশে চাকরি দেওয়া হয়েছিল, কীভাবেই নাম বাছাই করা হয়েছিল, কারা নাম দিয়েছিল, নিয়োগে প্রভাবশালী যোগ কীভাবে তারই উত্তরের খোঁজে রয়েছে সিবিআই।

তিনজনের বয়ানে তফাত
এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গাঙ্গুলি এবং এসপি সিনহাকে কার্যত একই প্রশ্ন মালায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে সিবিআই সূত্রের খবর, বয়ানে ফারাক রয়েছে। টাকার লেনদেন এবং নিয়োগে প্রভাবশালী যোগ নিয়েই মূলত জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায় নিয়োগে দুর্নীতি নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বারে বারে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে প্রমাণ পৌঁছেছে, তা অন্য কথা বলছে। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগের বিষয়টিই উঠে আসছে বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications