Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Hospital: আরজি কর-কাণ্ডে সিবিআই'য়ের নজরে 'বিতর্কিত' প্রিন্সিপাল! স্ক্যানারে ধৃত সঞ্জয়ের কল লিস্ট

RG Kar Hospital Incident: স্বাধীনতার রাতে ভয়ঙ্কর ছবি আরজি কর হাসপাতালে! ৪০ মিনিট ধরে চলল অবাধ তান্ডব। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ সহ একাধিক বিভাগ। ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। যদিও ঘটনার পর থেকেই ব্যাপক ধরপাকড় শুরু করেছে লালবাজার।

অন্যদিকে তদন্তের (R G Kar Hospital Incident) গতি বাড়াচ্ছে সিবিআই। ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের কল লিস্ট এবং টাওয়ার লোকেশন ট্র্যাক করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।

Sandip ghosh

ঘটনার (R G Kar Hospital Incident) তদন্তে ২৫ জনের একটি টিম গঠন করা হয়েছে। যেখানে দিল্লি থেকে আসা সেন্ট্রাল ফরেন্সিক এবং মেডিক্যালের সদস্যরাও রয়েছেন। কার্যত তিনটি দলে ভাগ হয়ে শুরু হয়েছে তদন্ত। একটি দল ডেটা অ্যানালিসিস করছেন, অন্যদল ধৃত সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করছে এবং অন্য দলের সদস্যরা বাকিদের জেরা করছেন বলে জানা যাচ্ছে। সেই মতো আজ বৃহস্পতিবার সকালেই আরজি করে মৃত জুনিয়ার চিকিৎসকের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা।

মৃতের পরিবারের সদস্য এবং বাবা-মা'য়ের বয়ান রেকর্ড করেন তাঁরা। বেশ কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর তদন্তকারীরা জানতে চেয়েছেন বলে খবর। প্রায় ১ ঘণ্টা সেখানে ছিলেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে সঞ্জয় রায়ের কল লিস্ট এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখছেন। ঘটনার আগে এবং পরে কার কার সঙ্গে সে কথা বলেছে এবং কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে তা জানাটা খুব জরুরি বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।

এমনকি মোবাইল ফোনের ইন্টারনেট ইউসেজও খতিয়ে দেখ হচ্ছে। ঘটনার আগে মোবাইলে ধৃত সঞ্জয় কি দেখেছে, কারোর সঙ্গে হোয়াটস অ্যাপ কলে কথা বলেছে কিনা সে সেটিও খতিয়ে দেখছেন এখন তদন্তকারীরা।

অন্যদিকে আজ বুধবার আরজি কর হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসককে জেরা করছে সিবিআই। বিশেষ করে যারা প্রথম দেহ দেখতে পান তাঁদেরকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। বিশেষ করে ঘটনার পর তিনি ব্যবস্থা নিয়েছিলেন এবং কি দেখছেন সবটাই খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে হাসপাতালের প্রাক্তন সুপারকেও খুব শীঘ্রই জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্ত (R G Kar Hospital Incident) শুরু করেছে সিবিআই। ঘটনার পর বুধবারই ঘটনাস্থলে গিয়ে সরজমিনে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এরপরেই তদন্তে আরও গতি আনছে তদন্তকারী সংস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+