শুভেন্দুর আদালতে যাওয়ার হুঁশিয়ারির মাঝেই বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতায় হাইকোর্টে মামলা

শুভেন্দুর আদালতে যাওয়ার হুঁশিয়ারির মাঝেই বিজেপির নবান্ন অভিযানের বিরোধিতায় হাইকোর্টে মামলা

বিজেপির নবান্ন অভিযান শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে।
তারই মাঝে কলকাতা হাইকোর্টে বিজেপির নবান্ন অভিযানের প্রতিবাদে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী অভিযোগ করেছেন বিজেপির নবান্ন অভিযানের জেরে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও তুলে ধরেন তিনি। তাতে মামলা দায়েরে অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তার পরই মামলা দায়ের হয়।

হাইকোর্টে মামলা

হাইকোর্টে মামলা

বিজেপির নবান্ন অভিযান িনয়ে শেষ বেলায় কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। বিজেপির নবান্ন অভিযানে জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে অভিযোগ করে হাইকোর্টে মামলা করার আবেদন করা হয়েছিল। তাতে অনুমতি দেয় হাইকোর্ট। তারপরেই আদালাতে মামলা দায়েপ করা হয়। যদিও মামলার শুনানি মঙ্গলবার হওয়ার সম্ভাবনা নেই। সেকারণে বিজেপির নবান্ন অভিযানে তার কোনও প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে।

শুভেন্দুর হুঁশিযারি

শুভেন্দুর হুঁশিযারি

এদিকে শুভেন্দু অধিকারী তাঁকে মিছিলে যোগ দেওয়ার আগেই আটক করা হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই তিিন আদালতে যাওয়ার হুমকি দেন। পুলিশের সঙ্গে চরম বচসা তৈরি হয় বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশকে নজির বিহীন তৎপর হতে দেখা গিয়েছে। একাধিক জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় তৈরি করেছে পুলিশ। ২০০০ পুলিশ কর্মী, ব়্যাফ, কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে শহরের একাধিক জায়গায়।

পুজোর আগে বিপর্যস্ত জনজীবন

পুজোর আগে বিপর্যস্ত জনজীবন

মামলাকারী অভিযোগ করেছে পুজোর আগে বিজেপির এই নবান্ন অভিযানে জনজীবন বিপর্যস্ত হবে। পুজোর প্যান্ডেলের কারণে শহরের একাধিক জায়গায় রাস্তা বন্ধ। তার উপরে বিজেপির মিছিলের কারণে পুলিশ একাধিক জায়গায় ব্যারিকেড তৈরি করেছে। রাস্তা খুঁড়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। সকাল থেকেই যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার জেরে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আদালতে অভিযোগ জানিয়েছেন মামলাকারী।

সকাল থেকে উত্তেজনা

সকাল থেকে উত্তেজনা

বিজেপির নবান্ন অভিযান ঘিরে সকাল থেকেই শহরের একাধিক জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি কর্মীরা একাধিক জায়গায় জমায়েত করে চলেছে। বেলা যত বেড়েছে শহরের একাধিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছে। সাঁতরাগাছি, হাওড়া ময়দান এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তুমুল বিরোধিতা শুরু হয়েছে। পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে। ফাটানো হচ্ছে জলকামান। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর-বোতল ছোড়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+