গার্ডেনরিচ কাণ্ডে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ হাইকোর্টে, কী জানাল আদালত
গতকাল গার্ডেনরিচের ঘটনার পর এবার বেআইনি নির্মাণে কড়া আদালত। বেআইনিভাবে নির্মান হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোন স্থগিতাদেশ নয়। 'বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না'।
'যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে', এমনই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেছেন, আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরণের মামলায় কোন হস্তক্ষেপ করবে না। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোন মামলার অনুমতি নয়, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। এদিন বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা তিনিটি মামলাই গ্রহণ করেন নি তিনি।

গতকাল ভোর রাতে হঠাৎই হুড়মুড়িয়ে একটি নির্মিয়মাণ ৫ তলা বাড়ি ভেঙে পড়ে গার্ডেনরিচে। ঝুপড়ির উপরে বাড়িটি ভেঙে পড়ায় এখও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আজও চলছে উদ্ধারকাজ। এখনও একজন ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল, পুলিশ সকলেই উদ্ধারকাজ চালাচ্ছে।
গতকাল খবর পেয়েই মাথায় ব্যান্ডেজ নিয়ে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী দেখে স্থানীয়বাসিন্দারা অভিযোগ করেন বেআইনি ভাবে বাড়িটি তৈরি করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী নিজেও বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নেন। এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। তারপরেই অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে প্রোমোটারের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে। মেয়ররের সহ্গে এলাকার কাউন্সিলরেরও ছবি ভাইরাল হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমও নিজে বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন। ২ তলার ভিতের উপরে ৫ তলার বাড়ি বানানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। তারপরেই এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় বেআইনি নির্মাণ ভাঙার কড়া নির্দেশ দেয় আদালত।
বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আর্জি জানানো হয়েছিল। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে গতকাল থেকেই কলকাতা পুরসভার বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন কাটমানি নিয়ে বেআইনিভাবে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications