অভিষেককে ইডি-সিবিআই জেরায় বাধা রইল না, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ। ইডি সিবিআই জেরা করার মামলায় ডায়মন্ড হারবারের সাংসদের পুনর্বিবেচনার আর্জি খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা।

অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের জেরে ইডি এবং সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে জেরা করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল

সেই সঙ্গে কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে হবে। আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য এই জরিমানা করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল

বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন। বিচারপতি সিনহা সেই আর্জিও খারিজ করে দিয়েছেন। বিচারপতি অমতা সিনহার এই নির্দেশের পর স্বাভাবিক ভাবেই চাপ বাড়ল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন ইডি-সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপরে চাপ তৈরি করছে। নিম্ন আদালকে এবং হেস্টিংস থানায় এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল

সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয়। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সেই মামলা সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠানো হয়।

গত শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণে বলেছিলেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি হতে আপত্তি কোথায়। তিনি একটু বেশিই ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরেই এই মামলার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে তা খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না ইডি সিবিআইয়ের। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের কোনও ডিভিশন বেঞ্চে অথবা সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+