'কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন', পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
Jadavpur University News: যাদবপুরকাণ্ডে ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষে। আজ শুক্রবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে এদিন পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি ঘোষ। করেন একের পর এক কড়া মন্তব্য। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন শুনানিতে প্রশ্ন তোলেন, আমি জানতে চাইব যে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন? তবে মন্ত্রীর নিরাপত্তায় যে গাফিলতি হয়েছে তা আবারও বলেন বিচারপতি ঘোষ।
এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, যদি এই রকম টা হতো যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপর হামলা করেছে এবং নিরাপত্তা আধিকারিকের সংখ্যা অপ্রতুল হয়ে পড়েছে এবং নিরাপত্তা আধিকারিকদের আহত হওয়ার পর মন্ত্রী আহত হয়েছেন তাহলে অন্য ব্যাপার ছিল। কিন্তু এখানে সেটা হয়নি, মন্তব্য বিচারপতির (Jadavpur University News) ।

এদিন যাদবপুর সংক্রান্ত শুনানিতে অংশ নেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সব জায়গায় তো PSO নিয়ে প্রবেশ করা সম্ভব হয় না। যাদবপুর নিয়ে মামলার শুনানি ১২ ই মার্চের পরিবর্তে ১৩ ই মার্চ করার আবেদন জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আবেদন জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে আগামী শুনানি কি হয় সেদিকেই নজর সবার।
অন্যদিকে আজ শুক্রবার যাদবপুর ক্যাম্পাস থেকে নাগরিক সমাজের মিছিল বের হয়। যেখানে সকল ছাত্রছাত্রীরা অংশ নেন। মিছিলে অংশ নেওয়া পড়ুয়াদের অভিযোগ, ঘটনার পর থেকে নানাভাবে পুলিশ হেনস্তা করছে। মিথ্যা মামলা দিচ্ছে। অবিলম্বে সেই মামলা যাতে তুলে নেওয়া হয় সেই দাবি জানানো হয়। না হলে আগামিদিনে আরও বৃহত আন্দোলনে নামার ডাক দেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। অন্যদিকে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গিয়েছে।
এখনও পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার পর থেকেই অসুস্থ ভারপ্রাপ্ত অধ্যক্ষ। চিকিৎসাধীন হাসপাতালে। ফলে তাঁর পক্ষে আসা সম্ভব হয়নি। এই অবস্থায় আগামী সোমবার দুপুর ১ টা পর্যন্ত ডেডলাইন কতৃপক্ষকে দিয়েছেন আন্দোলনকারীরা। এই সময়সীমার মধ্যেও আলোচনায় না বসলে প্রশাসনিক শাটডাউনের হুঁশিয়ারি আন্দোলনকারী পড়ুয়াদের।
Jadavpur University News: সুস্থ আছেন উপাচার্য, ছাড়া পাচ্ছেন ইন্দ্রানুজ
জানা গিয়েছে এখন অনেকটাই সুস্থ আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। তবে কবে ছাড়া পেতে পারেন তা নিশ্চিত নয়। আগের থেকে অনেকটাই সুস্থ বলে জানাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের শারীরিক অবস্থাও স্থিতিশীল। আগামীকাল শনিবার ছাড়া পেতে পারে সে। গত শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ আহত হয়েছিলেন বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications