রেশন দুর্নীতির যোগের অভিযোগ! এবার সমবায় দুর্নীতির মামলায় সিট গঠনের নির্দেশ হাইকোর্টের
সমবায় দুর্নীতির তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। খাদ্য পণ্য সরবরাহের কাজে যুক্ত গাইঘাটা থানা কো-অপারেটিভ সোসাইটি নামে একটি সমবায় সমিতি। সম্প্রতি এই সমবায়ে দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে। বুধবার মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
মামলায় রাজ্য পুলিশের ডিজিকে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, আপাতত ডিজিকে সিট গঠন করে তাঁর সদস্যদের নাম আদালতকে জানাতে হবে। ১২ জুন মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে সদস্যদের নাম আদালতে জানাতে হবে। পাশাপাশি, আদালতের অনুমতি ছাড়া মামলাকারীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলেও স্পষ্ট করেছেন বিচারপতি।

এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী সন্দীপন দাস জানান, সাধারণত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও রাজ্য খাদ্য দপ্তরের থেকে পণ্য নিয়ে এই সমবায় রেজিস্ট্রার্ড তা ক্রেতাদের সরবরাহ করত। কিন্তু অভিযোগ, ২০১৬ সাল থেকে ওই সমিতিতে কোনও অডিট হয় না। মামলাকারী সুখেন্দু দাস ওই কো-অপারেটিভ সোসাইটিতে কম্পিউটার অপারেটরের কাজ করতেন। তাঁর দাবি, হঠাৎ তিনি জানতে পারেন তাঁর প্যান কার্ড ব্যবহার করে ব্যাঙ্কে ৯৪ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট খোলা হয়েছে। আয়কর রিটার্ন দেওয়ার সময় তিনি বিষয়টি জানতে পারেন।
এরপর বিষয়টি কো-অপারেটিভ সোসাইটির কর্তাদের জানানোর পর ব্যাঙ্কে থাকা ফিক্সড ডিপোজিটের প্যান নম্বর বদলের আবেদন জানায় সোসাইটি। এবং গত বছরের অক্টোবর মাস থেকে মামলাকারীর বেতন বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয় বলে দাবি মামলাকারীর আইনজীবীর। এর সঙ্গে রেশন দুর্নীতির যোগ রয়েছে বলেও দাবি করা হয় মামলায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications