Arjun Singh: বাড়ির সামনে CCTV বসিয়ে নজরদারি পুলিশের, অর্জুনের মামলায় কী নির্দেশ হাইকোর্টের
বাাড়ির সামনে সিসিটিভি লাগিয়ে বেআইনিভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ। এই অভিযোগে লোকসভা ভোট চলাকালীনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মঙ্গলবার ওই মামলাটি শুনানির জন্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে।
এদিন বিচারপতি পুলিশের লাগানো সিসিটিভির কারণে অর্জুন সিংয়ের ব্যক্তিগত জীবনে বা তাঁর ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি সিনহা তার নির্দেশে বলেন, সিআইএসএফ ও পুলিশ যৌথভাবে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখবে।

এ বিষয়ে আগামী ৩ জুলাই সিআইএসএফকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সিসিটিভি ক্যামেরা লাইভ হচ্ছে কিনা তাও জানাতে বলা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরই তাঁর বাড়ির সামনে নজরদারি চালানোর জন্য রাজ্য পুলিশি সিসিটিভি লাগিয়েছে, এই অভিযোগে মামলা দায়ের করেন অর্জুনের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায়।
অর্জুনের আইনজীবীর অভিযোগ, অর্জুনের সঙ্গে কে বা কারা দেখা করতে আসছেন, তা জানতেই এই ক্যামেরা লাগানো হয়েছে। সেই প্রেক্ষিতেই এই মামলা। গেরুয়া শিবিরে ফিরে 'জেড' ক্যাটেগরির নিরাপত্তাও পেয়েছেন ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য ব্যারাকপুরকে একটা সময়ে অর্জুনের গড় বলা হতো। কিন্তু বারবার দলবদলের জেরে এবারের ভোটে একেবারে গোহারা হেরেছেন অর্জুন।
এবারে অর্জুনের গড়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক। টিকিট না পেয়েই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। এবং তাঁকে বিজেপি টিকিটো দিয়েছিল। কিন্তু জিততে পারননি তিনি। পার্থ ভৌমিক অভিযোগ করেছেন অর্জুন সিং আর জিততে পারতেন না সেটা তিনিও জানতেন। সেকারণেই তিনি পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। যদিও অর্জুন সিং অভিযোগ করেছেন ইভিএমে কারচুপি করে তাঁকে হারিয়েছেন পার্থ ভৌমি্ক।












Click it and Unblock the Notifications