হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, দাড়িভিট মামলায় মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে কড়া নির্দেশ আদালতের
দাড়িভিট মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। সোমবারের মধ্যে তাঁরা সশরীরে হাজিরা না দিলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।
তিনি বলেছেন গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি সিআইডির বিরুদ্ধে। তাঁদের হাজিরা দিতে বলা হলেও তাঁরা হাজিরা দেননি। এমনকী হাজিরা নাদিতে পারার জন্য কোনও আবেদনও আদালতে তাঁরা করেননি। একে আদালত অবমাননা ছাড়া আর কিছু বলা যায় না।

দাড়িভিটে মামলায় ইতিমধ্যেই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু ১০ মাস হয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করা হয়নি। কেন সেই নির্দেশ কার্যকর করা হয়নি তা জানতে চেয়ে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইজি এখনও কেনও সব নথি এনআইএকে তুলে দেয়নি তা জানতে চেয়ে তলব করা হয়েছিল এডিজি সিআইডিকেও।
তারপরেই সেই মামলায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করে হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা তিন আধিকারীকদেই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাঁরা কেউ হািজরা দেওয়ার প্রয়োজন করেননি। এমনকি হাজিরা দিতে পারবেন না বলে কোনও আবেদনও তাঁরা করেননি বলে জানিয়েছেন বিচারপতি।












Click it and Unblock the Notifications