আজ সারা দিন বাংলাতে কথা বলবেন, হাইকোর্টে ইচ্ছাপ্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন সময়ই রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে বিচারপতির মন্তব্য নিয়ে চাপানউতোড় হয়েছে। এবার একটি সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বাংলাতে কথা বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। এদিন আদালতের এজলাসে এসে এই ইচ্ছাপ্রকাশ করেন বিচারপতি। এর আগেও তিনি বাংলায় শুনানি করবেন বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

Abhijit Gangopadhyay

এদিন এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আজ সারাদিন বাংলায় কথা বলব। সুপ্রিমকোর্ট উত্তর চাইলে তার উত্তর দেব। আদালতকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে।" এই বক্তব্য ঘিরে সামান্য চর্চাও শুরু ওয়াকিবহাল মহলে৷

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলাতেই শুনানির কথা বলেন। আদালতে কাজকর্ম ইংরাজিতে হয়৷ তেমনই হয়ে আসছে দীর্ঘ কাল ধরে। তবে মাতৃভাষাতেও কথা বলা যায়। সেইসব দিক বিবেচনা করেই আজ আদালতের সম্পূর্ণ সময় তিনি বাংলায় কথা বলবেন। এমনই ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

এদিন বিচারপতি বলেন, "আমি লক্ষ্য করেছি এখানে অনেকে এসে বাংলায় কথা বলেছেন বলে জিভ কেটেছেন। মাতৃভাষায় কথা বলার জন্য যেখানে জিভ কাটতে হয়, তাহলে সেখানে ২১ ফেব্রুয়ারির কোনও মানে হয় না।"

এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বিচারপতির কথা শুনে বলেন, "খুব ভালো। ভারতের বিভিন্ন আদালতে তাদের মাতৃভাষায় কথা বলে। এটা ভালো সিদ্ধান্ত। একজন বিচারপতি ছিলেন সুকুমার চট্টোপাধ্যায় নামে। তিনি বাঙাল ভাষায় কথা বলতেন।"

বিচারপতি বলেন, "আমাকে এখনও পর্যন্ত কোনও আবেদনকারী এসে যদিও বলেননি তিনি ইংরেজিতে কথাবার্তা বুঝতে পারছেন না।" এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাতৃভাষায় মামলা করা নিয়ে মন্তব্য করেছিলেন। বাংলায় শুনানি করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+