Calcutta High Court:নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্যসচিবকে নোটিস, রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মুখ্যসচিবকে নোটিস। নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য CBI এর তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল। সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে ? তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
আগামী ৩ রা এপ্রিলের মধ্যে এনিয়ে রিপোর্ট না দিলে হাজির হতে হবে আদালতে। নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীরডিভিশন বেঞ্চের। নিয়োগ দুর্নীতির জামিন সংক্রান্ত মামলায় এই নোটিশ জারির আগে একাধিক বার মুখ্যসচিব কে এবিষয় জানতে চেয়েছিল আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। সেখানেই নিয়োগ দুর্নীতির তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরুতে সিবিআইয়ের বিলম্বিত ভূমিকায় প্রশ্ন তোলে আদালত। এর পরেই সিবিআইয়ের বক্তব্যের প্রেক্ষিতে এই নির্দেশ।
এদিকে আজ সকাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিযান শুরু করেছে ইডি। কলকাতার ৬ জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। চেতলায় পরিবহণ ব্যবসায়ী বিশ্বরূপ বোসের বাড়িতে অভিযান চলছে। সেই সঙ্গে লেকটাউন-বিরাটিতেও অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। আদালত দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। সেকারণেই তৎপরতা তুঙ্গে উঠেছে। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার পরেই বিচার প্রক্রিয়া।
সেকারণে ফের নিয়োগ দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে নেমেছে ইডি। অন্যদিকে গরুপাচার মামলায় রাজ্যে ক্ষুদ্রশিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। অনুব্রতর সঙ্গে যোগাযোগকে কেন্দ্র করেই এই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। বোলপুরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় চলছে অভিযান। এদিকে খবর পেতে তড়িঘড়ি বোলুপুরের পথে রওনা হয়েছেন মন্ত্রী।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications