গণনা সুপারভাইজার পদে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ নিয়ে তৃণমূলের আবেদন খারিজ হাইকোর্টে

ভোটগণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পিএসইউ কর্মীদের সুপারভাইজার পদে নিয়োগের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সঠিক রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের মতে, কমিশনের এই সিদ্ধান্তে কোনও ভুল বা ত্রুটি নেই।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ জারি করেছিলেন যে, গণনা সুপারভাইজাররা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হবেন। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে তৃণমূল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। দলের আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে জরুরি শুনানির আবেদন জানান।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, মুখ্য নির্বাচনী আধিকারিকের এমন নির্দেশ জারির কোনও এক্তিয়ার নেই। একইসঙ্গে তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তোলেন, কেন এই নির্দেশিকা কেবল পশ্চিমবঙ্গের জন্য জারি করা হয়েছে।

তৃণমূল আদালতে প্রশ্ন তোলে, গণনা নির্দেশিকা অনুযায়ী কাউন্টিং সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রো অবজারভাররা তো আগেই নিযুক্ত থাকেন। তাহলে নির্বাচন প্রক্রিয়ায় পূর্বে যুক্ত না থাকা কেন্দ্রীয় সরকারি বা পিএসইউ কর্মীদের এই কাজে নিয়োগের কারণ কী? উল্লেখ্য, নিয়ম অনুযায়ী প্রতি টেবিলে একজন কেন্দ্রীয় সরকারি মাইক্রো-অবজারভার থাকার কথা। এই যুক্তি সত্ত্বেও হাইকোর্ট তৃণমূলের আবেদন খারিজ করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+