অভিষেক পত্নী রুজিরার বিরুদ্ধে 'অবমাননাকর' মন্তব্য নয়! কারণ কী? স্পষ্ট করে জানিয়ে দিল হাইকোর্ট
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘিরে প্রকাশ্যে মন্তব্য অথবা সংবাদমাধ্যমে প্রচার নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ যে, তাঁর বিরুদ্ধে কোনও মানহানিকর অথবা অবমাননাকর মন্তব্য করা যাবে না। সেইসঙ্গে অকারণে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে সংবাদ প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও জানান যে, আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। সেই দিনই মামলার বিস্তারিত শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য হলেই কোনওরকম কারণ ছাড়া কাউকে ইচ্ছেমতো বিতর্কে টানা যায় না।
উল্লেখ্য, এর আগেও একই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে তদন্ত সংক্রান্ত তথ্য যাতে আগে সংবাদমাধ্যমে প্রকাশ না করা হয় সেই নির্দেশ দিয়েছিলেন। সংবাদমাধ্যমকেও আগেই সতর্ক করা হয়েছিল যে, যাতে কোনও কারণ ছাড়া রুজিরার নাম যাতে ব্যবহার না করা হয়।
প্রসঙ্গত, ইডি নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। তারপর তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরাও দেন। সেই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তাঁকে ঘিরে নানারকমের মন্তব্য শুরু হয়েছে। মানহানির অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থও হয়েছিলেন।
এখন আদালতের অন্তর্বর্তী নির্দেশে স্পষ্ট বার্তা যে, যতক্ষন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষন পর্যন্ত ব্যক্তিগত মর্যাদা রক্ষায় কোনও রকম সীমালঙ্ঘন করা বরদাস্ত করা হবে না।












Click it and Unblock the Notifications