বিজেপির আবদার রাখল কমিশন, ৩ কেন্দ্রের ভোটে আসছে ৮ থেকে ১০ কোম্পানি আধাসেনা
বেজে গিয়েছে উপনির্বাচনের দামামা। ফের ভোটের হাওয়ায় তপ্ত হতে শুরু করেছে বাংলার মাটি। এদিকে রাজ্যের সাতটি কেন্দ্রে ভোট বাকি থাকলেও আপাতত ৩০ সেপ্টেম্বর তিনটি আসনে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ভোটগ্রহণ, প্রচার এমনকী নিরাপত্তার বিষয়েও জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন থেকে শুরু করে শাসক-বিরোধী প্রতিটা রাজনৈতিক দলই।

বিজেপির দাবিতেই সায়
এমতাবস্থায় এবার আঝাসেনা মোতায়েন নিয়ে বড় ঘোষণা করতে দেখা গেল কমিশকে। এদিকে বাতি থাকা ৭ কেন্দ্রের মধ্যে আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গীপুরে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আর সেই উপলক্ষে ৩ কেন্দ্রের প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে আধাসেনা মোতায়েনের দাবি তুলে মঙ্গলবারই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপিকে।

কেন্দ্র পিছু ৮ থেকে ১০ কোম্পানি আধাসেনা
এদিকে তার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে না হতেই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কমিশন। এদিকে সূত্রের খবর, ভোট উপলক্ষে প্রতি বিধানসভা কেন্দ্র পিছু ৮ থেকে ১০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার কথা ভাবছে নির্বাচন কমিশন। বুথ ভিত্তিক প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে। এদিকে এই তিন কেন্দ্রে ভোটের ফল ঘোষিত হবে আগামী ৩ অক্টোবর।

জয়ের ব্যাপারে নিশ্চিত ঘাসফুল শিবির
অন্যদিকে কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী নির্বাচনের জন্য প্রতিটা দলের প্রার্থীরাই আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু করতে পারবেন। তবে প্রচারের ক্ষেত্রে অবশ্যই মানতে হবে কোভিড বিধি।অন্যদিকে ৭ কেন্দ্রের ভোট বাকি থাকলেও গোটা রাজ্যবাসীর নজর এখন ভবানীপুর কেন্দ্রের দিকেই। কারণ ওই আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে। যদিও জয়ের ব্যাপারে একশো শতাংশই নিশ্চিত ঘাসফুল শিবির।

চালু মডেল কোড অফ কন্ডাক্ট
এদিকে তিন কেন্দ্রেই ভোটের আগে নির্বাচনী পর্যবেক্ষকদের এলাকায় পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। তিন কেন্দ্রের ভোট রীতিমতো কড়া হাতেই করতে চাইছে নির্বাচন কমিশন, প্রস্তুতি দেখে এমনটাই মত ওয়াকিবহাল মহলের। অন্যদিকে ইতিমধ্যেই প্রতিটা নির্বাচন কেন্দ্রেই কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট-এর আওতায় চলে গিয়েছে। অন্যদিকে ইতিমধ্যেই ভবানীপুর উপনির্বাচনের আয়-ব্যয়ের হিসেব দেখতে এসে পড়েছেন আয়-ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক অশোক বাবু। সামসেরগঞ্জ জঙ্গীপুরেও আসতে চলেছেন পর্যবেক্ষকের দল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির












Click it and Unblock the Notifications