লাল ফুলে ঢাকা রয়েছেন বুদ্ধবাবু, শ্রমজীবী লাল পতাকা উড়ছে গাড়িতে

পিস ওয়ার্ল্ড থেকে বেরলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। শববাহী গাড়িতে শোয়ানো রয়েছে মরদেহ। গোটা গাড়ি লাল গোলাপ দিয়ে সাজানো রয়েছে। শববাহী গাড়ির চারদিকে মোড়া রয়েছে লাল পতাকা। যে লাল পতাকাকে সম্বল করে আমৃত্যু সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছেন তিনি।

গতকাল সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শুক্রবার তাঁর শেষ যাত্রা। পিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে বিধানসভায় যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। সেখানে শ্রদ্ধা জানাবেন রাজ্যের মন্ত্রী বিধায়করা। এরপর সিপিআইএম কার্যালয়ে শায়িত থাকবে মরদেহ।

Buddhadeb Bhattacharjee

পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে গাড়ি রওনা হয়েছে। রাস্তার চারি দিকে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবার দেখার জন্য। কাঁচের ছোট্ট ঘরে এখন তাঁর মৃতদেহ রয়েছে। ফুল ভালোবাসতেন বুদ্ধদেব ভট্টাচার্য। সে কারণেই ফুল দিয়ে মোড়া রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে ৫০০ গোলাপ ফুল নিয়ে আসা হয়েছে।

সকাল বেলাতেই পিস ওয়ার্ল্ডে হাজির হয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পরবর্তী সময়ে দেখতে পাওয়া যায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। এই দুই নেতা আজ দিনভর থাকবেন মরদেহের সঙ্গে। নির্দিষ্ট সময় পিস ওয়ার্ল্ডে পৌঁছে যান বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। আসেন বুদ্ধদেব, মীরা ভট্টাচার্যের সন্তান সুচেতন। বাবাকে পিস ওয়ার্ল্ড থেকে বার করেন সুচেতন।

এছাড়াও বহু বামপন্থী নেতাকর্মী সমর্থক হাজির হন। শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্য দেখা যাবে। তবে এবার শকটে কাঁচের ঘরে বন্দি অবস্থায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+