VPN ব্যবহার করে বোমা হুমকি মেল! গুজরাটের ৬ স্কুল এবং একাধিক আদালত টার্গেট, গ্রেফতার বাংলার যুবক

গুজরাটের একাধিক আদালত এবং স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে পাঠানো ই-মেলের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। আর এই ঘটনার সূত্র ধরেই এবার বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে সৌরভ বিশ্বাস নামের এক যুবককে। আহমেদাবাদ পুলিশ তাঁকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে। তদন্তকারীদের দাবি যে, দেশের বিভিন্ন প্রান্তে যে একাধিক হুমকি ই-মেল ছড়িয়ে পড়েছিল সেই সব ঘটনার সঙ্গে তাঁর যোগ থাকতে পারে।

VPN

উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আদালত থেকে শুরু করে পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিসে একই ধরনের বোমা হুমকির ই-মেল পৌঁছয়। নির্দিষ্ট দিনে এবং প্রায় একই সময়ে একাধিক আদালতে সেই হুমকির বার্তা পাঠানো হয়েছিল। যার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকাগুলিতে। পরে সাংবাদিক বৈঠকে সুপ্রতীম সরকার জানান যে, হুমকিগুলি সম্পূর্ণ ভুয়ো। তবে এখানেই শেষ নয়। তার পরের দিনও আসানসোল সহ আরও কয়েকটি আদালত ও কলকাতার পাসপোর্ট অফিস এবং ডাকঘরেও সেই একই ধরনের মেল পাওয়া যায়।

এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, ওই ঘটনাগুলির নেপথ্যেও সৌরভ বিশ্বাসের হাত ছিল কি না। গুজরাট পুলিশ দাবি করেছে যে, ছয়টি আদালত এবং একাধিক সরকারি এবং বেসরকারি স্কুলে হুমকির মেল পাঠানো হয়েছে। তদন্তে জানা গিয়েছে যে, বিদেশি সার্ভার ব্যবহার করে VPN-এর মাধ্যমে ওই ই-মেলগুলি পাঠানো হয়েছিল, যাতে সূত্র ধরা একদমই কঠিন হয়ে পড়ে।

অপরাধের কৌশল অথবা 'মোডাস অপারেন্ডি' এক হওয়ার কারণে তদন্তকারীরা পশ্চিমবঙ্গের ঘটনাগুলির ক্ষেত্রেও সৌরভের ভূমিকা উড়িয়ে দিচ্ছেন না। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা হুমকি চক্রের সূত্রও খোঁজা হচ্ছে।

একাধিক রাজ্যে এই একই ধরনের আতঙ্ক তৈরির পেছনে সুপরিকল্পিত চক্রান্ত ছিল কি না, তা জানার জন্যেই এখন নজর কেন্দ্রীভূত তদন্ত সংস্থাগুলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+