Kolkata Police: বস্তা থেকে বেরিয়ে রক্তাক্ত কাটা মুণ্ডু! টালিগঞ্জের বুকে শিউরে ওঠার মতো ঘটনা
Kolkata Police: শহর কলকাতায় ভয়ঙ্কর ঘটনা! অজ্ঞাতপরিচয় এক মহিলার কাটা মুণ্ডু উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল টালিগঞ্জের গ্রাহামস্ রোড এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এসেছেন লালবাজারের গোয়েন্দারাও। নিয়ে আসা হয়েছে পুলিশ কুকুর। পুরো এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি।
এমনকি এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও ঘটনার সুত্রে পৌঁছানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা (Kolkata police)। বিশেষ করে দেহের বাকি অংশ কোথাও তাও খতিয়ে দেখার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে পুলিশ কুকুর স্থানীয় একটি আবাসনের সামনে যায় এবং দাঁড়িয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বেশকিছু বস্তা উদ্ধার হয়। তেমনই দেখতে একটি বস্তায় মোড়া ছিল দেহ। ফলে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, স্থানীয় এক বহুতলের পিছনের ভ্যাটে কাটা মুণ্ডুটি দেখতে পান এলাকার মানুষজন। একেবারে প্লাস্টিকে মোড়া ছিল। সাত সকালে ভয়াবহ ওই দৃশ্য দেখে একেবারে চাঞ্চল্য তৈরি হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে স্থানীয় টালিগঞ্জ থানায় খবর দেওয়া হয়।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ঘটনায় পুলিশ মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। একেবারে নৃশংস ভাবে এমন খুন কার্যত শিউরে ওঠার মতো বলছেন কেউ কেউ। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার। পুলিশের দাবি, ক্ষত একেবারে তাজা ছিল। ফলে দীর্ঘদিন আগে খুন করে ফেলে গিয়েছে এমন নয়। ১২ ঘণ্টার মধ্যেই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি তদন্তকারীদের।
শুধু তাই নয়, প্রমাণ মুছে দিতে একেবারে ঠান্ডায় মাথায় ওই মহিলাকে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের। কিন্তু দেহের বাকি অংশ কোথায় ফেলা হয়েছে সেটি খুঁজে পাওয়াটাই এখন পুলিশের কাছে প্রথম চ্যালেঞ্জ বলে দাবি। শুধু তাই নয়, অজ্ঞাত ওই মহিলারা পরিচয় কি সেটিও খুঁজে বার করা খুব প্রয়োজন বলেও মনে করা হচ্ছে।
শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি পুলিশের তরফে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই পুরো ঘটনা স্পষ্ট হবে বলে আশাবাদী লালবাজার। টালিগনব্জ থানার পাশাপাশি হোমিসাইড শাখাও এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পরেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।












Click it and Unblock the Notifications