আরজি কর কাণ্ডের আবহে কলকাতার হাসপাতালে যৌন নির্যাতন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী গ্রেফতার

Woman Molested By Health Worker: আরজি কর কাণ্ডের আবহে কলকাতার হাসপাতালে ঘটল ন্যক্কারজনক ঘটনা। বছর ছাব্বিশের এক মহিলার অভিযোগে গ্রেফতার স্বাস্থ্যকর্মী।

এই ঘটনাতেও রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য। রাজ্যের সরকারি হাসপাতালগুলি মহিলাদের জন্য সুরক্ষিত নয়, দাবি বিজেপির।

Woman Molested By Health Worker

কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থে সন্তান ভর্তি। তার সঙ্গে হাসপাতালেই ছিলেন মা। অভিযোগ, অসুস্থ সন্তানের সঙ্গে ওই মহিলা যখন ঘুমোচ্ছিলেন, তখনই এ স্বাস্থ্যকর্মী তাঁকে যৌন হেনস্থা করে। অভিযুক্তর নাম তনয় পাল। তারও বয়স ২৬। হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করতো তনয়।

অভিযোগ, তনয় শিশুদের ওয়ার্ডে ঢুকে ওই মহিলাকে আপত্তিজনকভাবে স্পর্শ করে এবং পরনের কাপড় খুলে দেওয়ার চেষ্টা করে। এমনকী এ কাজ মোবাইলে রেকর্ডিং করতে করতেই সে চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা। অভিযোগ পেয়েই ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতের মোবাইলটিও বাজেয়াপ্ত করা হয়েছে। সেটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

এই ঘটনার কথা তুলে ধরে সরব হয়েছেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলি মহিলাদের জন্য আর নিরাপদ নয়। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর এবার কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থে ২৬ বছরের মহিলাকে যৌন নির্যাতনের শিকার হতে হলো।

অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ওই মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ করে, কাপড় খোলার চেষ্টা করে মোবাইল চালিয়ে। জুনিয়র চিকিৎসকরা বারবার সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছেন। কিন্তু সেই দাবি মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই এমন ঘটনা নিয়মিত ঘটছে বলে দাবি মালব্যর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+