কংগ্রেস অফিসে হামলার ঘটনায় অবশেষে বিজেপি নেতা রাকেশ সিং গ্রেফতার
প্রদেশ কংগ্রেস সদর দফতরে হামলার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। মঙ্গলবার রাতে ট্যাংরার একটি আবাসন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন এই বিজেপি নেতাকে আদালতে তোলা হবে।
গত শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতাদের ছবি এবং দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এবং তার অনুগামীদের দিকে আঙুল ওঠে।

ঘটনার পর কলকাতা পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও রাকেশের নাগাল পাচ্ছিল না। গত রবিবার রাতে পুলিশ আধিকারিকরা রাকেশের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। এরপর রাকেশের পুত্র শিবমকে দফায় দফায় জেরা করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার পর আড়াল থেকেই একটি ভিডিও বার্তা দিয়েছিলেন রাকেশ। সেখানে তিনি পুলিশকে হুমকি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। ওই ঘটনার পরই রাকেশ সিংকে গ্রেফতার করা হল। ঘটনায় ফের একবার রাজ্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications