টিএমসি-র মানে বদলে ‘এম’ ফর মার্ক্সবাদী, রাহুলের লেনিন-তোপে বিদ্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখন পুরোপুরি বদলে গিয়েছে। এখন আর টিএমসি মানে তৃণমূল কংগ্রেস নয়। টিএমসির এম মানে মার্ক্সবাদী।

বদলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার ধর্মতলায় বিজেপির আইন অমান্যের মঞ্চ থেকে কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখন পুরোপুরি বদলে গিয়েছে। এখন আর টিএমসি মানে তৃণমূল কংগ্রেস নয়। টিএমসির এম মানে মার্ক্সবাদী।'

টিএমসি-র মানে বদলে ‘এম’ ফর মার্ক্সবাদী, রাহুলের লেনিন-তোপে বিদ্ধ মমতা

ত্রিপুরা বিধানসভা ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপি তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। বাম সরকারের অবসানে মঙ্গলবার ত্রিপুরায় বুলডোজার চালিয়ে লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, 'কখনই মূর্তি ভাঙা সরকারের কাজ হতে পারে না। এসব বরদাস্ত করবেন না তিনি।'

লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদে বিজেপির সমালোচনার জবাবে এদিন রাহুল সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস আখ্যা দেন। তিনি বলেন, রাজ্যে এখন বিজেপির ভয়ে কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই এখন বামপন্থীদের প্রতি করুণা দেখিয়ে পাল্লা ভারী করার রাজনীতি করছেন তিনি।'

রাহুল সিনহা এদিন বলেন, 'কমিউনিস্টরাই প্রতিহিংসাপরায়ণ হয়ে এদিন শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙেছে। আর এসবের পিছনে রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেনিন মূর্তি ভাঙার পর যে ভাষায় কথা বলেছেন, তারই জেরে কমিউনিস্টরা প্ররোচিত হয়ে বাংলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙেছেন বলেও অভিযোগ করেন রাহুল সিনবা। মোট কথা এদিন সিপিএমকে ছাড়িয়ে রাহুলের নিশানায় বড় হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

রাহুলবাবু এ প্রসঙ্গে বলেন, 'লেনিনের মূর্তি ভাঙা একটা অবাঞ্ছিত ঘটনা। লেনিনের মূর্তি বিজেপি ভেঙেছে বলে অভিযোগ করা হচ্ছে। তা ঠিক নয়। রাহুলের যুক্তি, রাশিয়ায় তো বিজেপি নেই, সেখানে কারা ভেঙেছিল লেনিনের মূর্তি, প্রশ্ন তোলেন তিনি। সিপিএম সহানুভূতি আদায়ের জন্যই এসব করছে বলে সাফাই দেন রাহুল সিনহা। অযথা মূর্তি রাজনীতি করে দেশকে অশান্ত করে তোলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+