RG Kar Hospital: মীনাক্ষীর পর এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করল লালবাজার

আরজি কর হাসপাতাল কাণ্ডে এবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করল লালবাজার। আজ বিকেল ৩টের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে বিজেপি নেত্রীকে। আরজি কর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার জন্যই বিজেপি নেত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশকে তদন্তে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেত্রী।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ছড়িয়ে পড়েছে। এই নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে যে কোনও ধরনের ভুয়ো তথ্য এবং নির্যাতিতার পরিচয় প্রকাশ করবেন না। কারণ ভারতীয় আইনে ধর্ষিতার পরিচয় প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ তাতে জেল পর্যন্ত হতে পারে।

locket chattarjee

কিন্তু আরজি কর কাণ্ডের পরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট হয়েছে। তাতে নির্যাতিতার নাম পরিচয় এমনকী ছবি পর্যন্ত প্রকাশ করা হয়েছে। ঘটনাস্থলের ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়ে এবার তৎপর হয়েছে লালবাজার। কয়েকদিন আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে সতর্ক করা হয়েছিল।

তারপরেই একর পর এক বিরোধী দলের রাজনৈতিক নেতাকে তলব করা হচ্ছে লালবাজারের পক্ষ থেকে। কয়েকদিন আসে বাম নেত্রী মীনাক্ষীকেও এই একই কারণে তলব করা হয়েছিল। আরজে অগ্নিকেও একই কারণে তলব করেছিল লালবাজার। তারপরের দিনই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে একই কারণে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

কেবল বিজেপি নেত্রী নয় শাসক দলের সাংসদ সুখেন্দু শেখর রায়কেও তলব করা হয়েছে লালবাজারে। বিকেল ৪টের সময় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সমাজ মাধ্যমে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তিনি। তারপরেই সাংসদকে লালবাজারে তলব করা হয়। যদিও সাংসদ হাজিরা দেবেন না বলে জানিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেবেন না বলে জানিয়েছেন। আগামীকাল এই নিয়ে তিনি লালবাজারে সিদ্ধান্ত জানিয়ে দেবেন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+