কানে যেন গরম তেল ঢালা হয়েছে! মমতা আচরণে প্রতিক্রিয়া কৈলাস বিজয় বর্গীয়র
জয় শ্রীরাম স্লোগানে মুখ্যমন্ত্রীর তেড়ে যাওয়া নিয়ে বিষ্ময় প্রকাশ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
জয় শ্রীরাম স্লোগানে মুখ্যমন্ত্রীর তেড়ে যাওয়া নিয়ে বিষ্ময় প্রকাশ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি কটাক্ষ করে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন আচরণ করছেন যেন মনে হচ্ছে তাঁর কানে কেউ গরম তেল ঢেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

'মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা'
মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শ্রীরাম নিয়ে মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন,
মমতা বন্দ্যোপাধ্যায় এমন আচরণ করছেন, যেন তাঁর কানে কেউ গরম তেল ঢেলে দিয়েছে।

'সারা দেশ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি'
রাজ্য বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয় শ্রীরাম লেখা ১০ লক্ষ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ সারা দেশ থেকে না-জানি কত জয় শ্রীরাম লেখা চিঠি যাবে তাঁর বাড়িতে।

জয় শ্রীরাম স্লোগানে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ
শুরুটা ছিল মে মাসের শুরুর দিকে। পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা ফেরার পথে চন্দ্রকোণায় মুখ্যমন্ত্রীর গাড়ি দেখেই বেশ কয়েকজন যুবক জয় শ্রীরাম স্লোগান দেন। সেই সময় ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে যুবকদের দিকে তেড়ে যান। ভোট প্রচারে রাজ্যে এসে বিষয়টি তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ভোটের ফল বেরনোর পর প্রায় একই ঘটনা, মুখ্যমন্ত্রীর নৈহাটি সফরের সময়। নৈহাটিতে প্রতিবাদ সভায় যাওয়ার পথে একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। মুখ্যমন্ত্রী প্রায় প্রত্যেকবারেই গাড়ি থেকে নেমে স্লোগানকারীদের দিকে তেড়ে যান।












Click it and Unblock the Notifications