সিপিএমের দেখানো পথে এবার বিজেপিও, অনলাইন মনোনয়ন গ্রহণের আর্জি হাইকোর্টে

সিপিএমের ই-মেল মনোনয়নের গ্রহণ করার নির্দেশ জারির পর বিজেপিও এবার আসরে নামল। তাঁরাও তাঁদের করা অনলাইনে আবেদন গ্রহণ করার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি।

সিপিএমের ই-মেল মনোনয়নের গ্রহণ করার নির্দেশ জারির পর বিজেপিও এবার আসরে নামল। তাঁরাও তাঁদের করা অনলাইনে আবেদন গ্রহণ করার দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। বিজেপি চাইছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় সার্বিক হোক। শুধু কোনও একটা দলের হয়ে নয়, অনলাইনে যত আবেদন হয়েছে, সমস্ত দলের আবেদনই গ্রহণ করা হোক।

সিপিএমের দেখানো পথে এবার বিজেপিও, অনলাইন মনোনয়ন গ্রহণের আর্জি হাইকোর্টে

বিজেপির পক্ষ থেকে প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার দাবি করেন, বিজেপির প্রায় দু-হাজার প্রার্থী ই-মেলে মনোনয়নের আবেদন জানিয়েছিলেন। যেহেতু সিপিএম প্রার্থীদের মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ, সেহেতু এবার বিজেপি-সহ অন্যান্য দলের অনলাইন মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দিক আদালত। হাইকোর্টে তাঁরা আবেদন করতে চলেছেন, বিজেপি এবং অন্যান্য বিরোধী দল, এমনকী নির্দল প্রার্থীদের প্রেরিত মনোনয়ন গ্রহণ করতে হবে।

এদিনই হাইকোর্টে বিজেপির তরফে আরও একটি মামলা রুজু করা হচ্ছে। এই মামলাতেই তাঁদের প্রার্থীদেরও অনলাইন মনোনয়ন গ্রাহ্য করার দাবি জানানো হয়। বিজেপি নেতাদের দাবি, ২৩ এপ্রিলের আগে তাঁদেরও অনেক প্রার্থী ই-মেলে মনোনয়নে আবেদন করেছেন। সেই সমস্ত আবেদনও গ্রহণ করতে হবে।

এদিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সিপিএমের ই-মেলের আবেদন স্ক্রুটনি করে দেখতে হবে, ২৩ এপ্রিল দুপুর তিনটের মধ্যে আবেদন করা হয়েছে কি না। সেইমতো প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। এখন সিপিএমের এই জয়ের পর বিজেপি এদিন ফের মামলা করারল সিদ্ধান্ত নিয়েছে। সেই মামলায় আদালত কী রায় দেয়, তাও বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিজেপির পক্ষে এদিন জানানো হয়, তাঁরাই প্রথম অনলাইনে মনোনয়নের আবেদন করেছিলেন। কিন্তু তখন আদালত তা মান্যতা দেয়নি। এরপর হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ হোয়াটসঅ্যাপে করা ভাঙড় আন্দোলনকারীদের মনোনয়ন গ্রহণ করার পরই সিপিএম তাঁদের ই-মেলের আবেদন গ্রহণ করার আর্জি জানায়। সেই মামলাতেই ডিভিশন বেঞ্চে জয় পায় সিপিএম। এবার বিজেপির পালা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+