Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার পদত্যাগ দাবি, পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক বিজেপির

মমতার ইস্তফার দাবিতে এবার নবান্ন অভিযানের ডাক দিল বিজেপি। বিজেপি চাইছে পার্থ-অনুব্রতকাণ্ডকে ইস্যু করতে। একুশের ভোটে বিপর্যয়ের পর বিজেপি এই প্রথম একটা বড় অভিযানের ডাক দিয়েছে।

মমতার ইস্তফার দাবিতে এবার নবান্ন অভিযানের ডাক দিল বিজেপি। বিজেপি চাইছে পার্থ-অনুব্রতকাণ্ডকে ইস্যু করতে। একুশের ভোটে বিপর্যয়ের পর বিজেপি এই প্রথম একটা বড় অভিযানের ডাক দিয়েছে। নিয়োগ দুর্নীতি-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পর গরু পাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে উজ্জীবিত বিজেপি এবার নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিল।

মমতার পদত্যাগ দাবি, নবান্ন অভিযানের ডাক বিজেপির

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আর তারপর গরু পাচার-কাণ্ডে সিবিআইয়ের জালে অনুব্রত মণ্ডল। মমতা বন্যোবিপাধ্যায়ের দলের দুই মহারথী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হতে গ্রেফতার হওয়ার পর বিজেপি বড়সড় আন্দোলনে নামতে চলেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোন্পাধ্যায়ের পদত্যাগ দাবিতে নবান্ন অভিযানের ইচ্ছাপ্রকাশ করেছিল বিজেপি। এবার সেইমতোই দিনক্ষণ ঘোষণা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তিনি। বিজেপি আবার কোমর বেঁধে রাস্তায় নেমে পড়তে চাইছে রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার তাঁদের মূল ইস্যু দুর্নীতি।

পক্ষান্ততে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির ডাকা এই নবান্ন অভিযানকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি এখন নানা ভাগে বিভক্ত। এটা সুকান্ত, দিলীপ না শুভেন্দু বিজেপির কর্মসূচি তা আগে ঠিক করুক বিজেপি। ফের বড়সড় আন্দোলনে নামছে বিজেপি। সেপ্টেম্বরেই সেই বড় কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে বিজেপি বিক্ষো সমাবেশ করবে। গত কয়য়েকদিন ধরেই বিজেপি ধর্মতলায় টানা বিক্ষোভ সমাবেশ করে চলেছে। জেলায় জেলায় অভিযান চালানো হচ্ছে। কিন্তু এখনও একটাও সম্মিলিত অভিযান হয়নি। বিজেপির আন্দোলন এখনও দানা বাঁধেনি। এবার নবান্ন অভিযানের ডাক দিয়ে এই আন্দোলন কর্মসূচিকে তুঙ্গে তোলার চেষ্টা করা হচ্ছে।

সংসদ অধিবেশন চলায় বিজেপি নেতৃত্ব জমাট আন্দোলন করতে পারেনি। স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একদিনের বেশি আসতে পারেননি বিজেপির বিক্ষোভ সমাবেশে। দিল্লি থেকে ফিরে শুক্রবার সুকান্ত মজুমদার এই কর্মসূচিতে যোগ দেন। যোগ দেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এই কর্মসূচিতে এসেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদান নবান্ন অভিযানের কথা ঘোষণা করেন।

সুকান্ত মজুমদা বলেন, পাহাড়প্রমাণ দুর্নীতির প্রমাণ মিলছে শাসকদলের নেতাদের বিরুদ্ধে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সেই দাবি নিয়েই গোটা রাজ্য থেকে কর্মী-সমর্থকরা ৭ সেপ্টেম্বর কলকাতায় আসবেন। কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা থেকে মিছিল করে নবান্ন অভিযান করবেন বিজেপি নেতা-কর্মীরা। সব সাংসদ ও বিধায়ককে এই অভিযানের জন্য প্রচারিভযানে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+