জরিমানার টাকায় হাইকোর্টে বড় গাছ লাগানো হবে, বড় নির্দেশ বিচারপতি সিনহার
কলকাতা অঞ্চলে একের পর এক ভেঙে পড়ছে বড় গাছ। আমফান ও যশ ঘূর্ণিঝড়ের পরে বহু গাছ ভেঙে পড়েছিল। তারপর থেকে বড় গাছের অভাব দিয়েছে মহানগরে। এবার একটি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জরিমানার টাকা বড় গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার।
জরিমানার টাকা হাইকোর্ট চত্বরে বৃক্ষরোপণের কাজে ব্যবহার করা হবে। এমনই নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন। কলকাতা হাইকোর্ট চত্বরে এই বড় গাছ লাগানো হবে। রাজ্যকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

হাইকোর্ট চত্বরে বড় গাছ রয়েছে। এছাড়াও প্রচুর ফুলের গাছ রয়েছে। এবার বড় গাছ লাগানো হবে। রাজ্যকে এই কাজ করতে হবে। সেজন্য টাকাও পাবে রাজ্য সরকার। এই ব্যাপারে বন দফতরের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
কিন্তু কেন এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? কোন মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ভাঙর এলাকার একটি মামলা বেশ কিছুদিন চলছিল। তারপর সেই মামলা তুলে নেওয়ার আবেদন জানানো হয়। তাতেই হাইকোর্ট জরিমানা করেছে। এদিন আদালত ১০ হাজার টাকা জরিমানা করে। সেই টাকাতেই বৃক্ষরোপণ হবে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আদালতের মৌখিক নির্দেশ, কোনও ফুলের গাছ বা পাতাবাহার নয়৷ বড় গাছ লাগাতে হবে। আর এই টাকা ওই কাজে ব্যবহার করা হবে। ইউটিলাইজেশন সার্টিফিকেট আদালতে জমা দিতে হবে। রাজ্য বন দফতর এই গাছ লাগাবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে একটি মামলাতেও এই ধরনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ওই মামলায় জরিমানা করা হয়। সেই টাকা হাইকোর্টের মহিলা শৌচালয়ের নির্মাণে ব্যবহারের নির্দেশ দেন বিচারপতি সিনহা।












Click it and Unblock the Notifications