RG kar Hospital: RTI-এর কপি থেকে টেন্ডার সংক্রান্ত নথি! সন্দীপের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ সিবিআই'য়ের
RG kar Hospital Doctor Death: উদ্বেগ বাড়ছে সন্দীপ ঘোষের। আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে টেন্ডার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার। এমনকি আরটিআই সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার হয়। আরজি কর ধর্ষণ এবং খুনের মামলার তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘ তল্লাশি শেষে তদন্তকারী আধিকারিকদের লাল কাপড়ে মোড়া বহু নথি নিয়ে বের হতে দেখা যায়।
সেগুলি কি তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ তল্লাশিতে আরজি কর মেডিক্যাল কলেজের (RG kar Hospital Doctor Death) প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার পেয়েছেন। আর্থিক দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু তথ্যও সিবিআই'য়ের হাতে এসেছে বলেও জানা যায়। শুধু তাই নয়, যে সমস্ত নথি সন্দীপ ঘোষের বাড়িতে থাকার কথা নয় তারও সন্ধান পাওয়া যায়। আর সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয় 'ডাক্তারবাবু'কে।

সম্প্রতি আদালতে সিবিআই'য়ের তরফে সিজার লিস্ট জমা দেওয়া হয়েছে। আর সেখানে চাঞ্চল্যকর দাবি তদন্তকারী সংস্থার। বলা হয়, অধ্যক্ষের (RG kar Hospital Doctor Death) বাড়ি থেকে টেন্ডার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা সম্ভব হয়। প্রায় ৫০০ পাতার নথি আছে। যেখানে স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। এমনকি আরটিআই সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার হয়।
আরজি করের অধ্যক্ষ পদে থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। আর সেই সমস্ত বিষয়ে বিভিন্ন সময়ে একাধিক আরটিআই হয়। সেই সমস্ত আরটিআই'য়ের নথি সন্দীপ ঘোষ নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কিন্তু কেন? সেটাই এখন উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকরা। প্রাথমিক অনুমান, দুর্নীতির প্রশ্নে কখনও তাঁর অফিসে তল্লাশি হলেও বাড়িতে হবে না। আর তা মনে করেই সমস্ত নথি সন্দীপ ঘোষ বাড়িতে লুকিয়ে রেখেছিল বলে দাবি সিবিআই'য়ের।
অন্যদিকে টালা থানার ওসির সঙ্গে সন্দীপ ঘোষের যোগসাজসের একটা অভিযোগ তুলেছে সিবিআই। এই সংক্রান্ত বেশ কিছু উল্লেখ সিবিআই রিপোর্টে আছে বলে সূত্রে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে প্রথমে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করে সিআইডি। পরে টালা থানার ওসির সঙ্গেই সন্দীপ ঘোষকেও ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার করে সিবিআই। তথ্য প্রমাণ আড়াল করার অভিযোগ দুজনের বিরুদ্ধে (RG kar Hospital Doctor Death) ।












Click it and Unblock the Notifications