বাগুইআটিতে জোড়া খুনের জের! সরানো হল বিধাননগর কমিশনারেটের কমিশনারকে

রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল! আর সেই তালিকাতে রয়েছেন বিধাননগর কমিশনারেটের প্রধান সুপ্রতিম সরকার। কমিশনারেটের কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। শিলিগুড়ি কমিশনারেটের সিপি গৌরব শর্মাকে সেই দায়িত্ব নিয়ে আসা হচ্ছে। অন্যদি

রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল! আর সেই তালিকাতে রয়েছেন বিধাননগর কমিশনারেটের প্রধান সুপ্রতিম সরকার। কমিশনারেটের কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। শিলিগুড়ি কমিশনারেটের সিপি গৌরব শর্মাকে সেই দায়িত্ব নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে সুপ্রতিম সরকারকে পাঠানো হচ্ছে ট্রাফিক ও রোড সেফটির এডিজি ও আইজিপি পদে।

সরানো হল বিধাননগর কমিশনারেটের কমিশনারকে

কিন্তু হঠাত কেন সুপ্রতিম সরকারকে সরিয়ে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জেরেই কি এই সিদ্ধান্ত? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, এটু রুটিন এবং স্বাভাবিক বদলি বলেই দাবি।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বাগুইআটিতে দুই দশম শ্রেনীর ছাত্রকে নৃশংস ভাবে খুন করা হয়। একেবারে অপহরণ করে দুজনকে খুন করা হয়। ঘটনার অন্তত ১৩ দিন পর দুই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। বসিরহাট পুলিশ জেলার মর্গ থেকে ওই ছাত্রদের মৃতদেহ উদ্ধার হয়।

এই ঘটনার পুলিশে বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সামনে আসে। দিনের পর দিন অভিযোগ জানানো হলেও বাগুইআটি থানা কিছুই করেনি বলে অভিযোগ হয়। আর এই ঘটনায় একেবারে উত্তাল হয়ে ওঠে এলাকায়। ঘটনায় চরম ক্ষুব্ধ হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন ওঠে অন্যদিকে কমিশনারেটের সঙ্গে জেলা পুলিশের সমনভয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

একদিকে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয় রাজ্য পুলিশের ডিজিকে। এমনকি প্রকাশ্যে এই ঘটনা সুপ্রতিম সরকারকেও ধমক দেন প্রশাসনিক প্রধান। রাতারাতি বাগুইআটি থানার একাধিক পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়। এমনকি ঘটনার তদন্তভার বিধাননগর কমিশনারেটের হাত থেকে সরিয়ে সিআইডিকে দেওয়া হয়।

আর এরপরেই বিধাননগর কমিশনারেটের প্রধান সুপ্রতিম সরকারকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল। ফলে ওই ঘটনার সঙ্গেই এই বদলি কিনা তা নিয়ে নিঃসন্দেহে জল্পনা তৈরি হয়েছে।

অন্যান্য আরও বেশ কয়েকটি পুলিশের পদে রদবদল করা হয়েছে। যেমন- শিলিগুড়ির পুলিশ কমিশনার পদে নিয়ে আসা হল অখিলেশ চতুর্বেদীকে। গৌরব শর্মা ছিলেন শিলিগুড়ির এসপি পদে।

এছাড়াও বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদারকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি, (নর্থ ডিভিশন) পোস্টে আনা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই বিভাগের দায়িত্বে থাকা জয়িতা বসু বদলি হলেন বনগাঁয়। ইতিমধ্যে নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+