Bidhannagar Election 2022: কৃষ্ণায় নরম মমতা! সব্যসাচী জায়াকে অভিষেকের 'উপহার' আশ্বাসে মেয়র পদ নিয়ে জল্পনা
বিধাননগরে পুর নির্বাচনে (bidhannagar municipal election 2022) পর্যুদস্ত হয়েছে বিরোধী শিবির। ৪১ টি আসনের মধ্যে ৩৯টিতে জয়ী তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দুই প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) এবং কৃষ
বিধাননগরে পুর নির্বাচনে (bidhannagar municipal election 2022) পর্যুদস্ত হয়েছে বিরোধী শিবির। ৪১ টি আসনের মধ্যে ৩৯টিতে জয়ী তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দুই প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) এবং কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) জয়ী হয়েছেন। এবার তৃণমূলের অন্দরমহলেই প্রশ্ন উঠছে তাহলে কে হবেন মেয়র (mayor)। ট্রেন্ড সামনে আসার পরেই দুজনই কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। সব্যসাচী দত্ত আলাদা করে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

দুইজনই এদিন কালীঘাটে গিয়েছিলেন
এদিন কৃষ্ণা চক্রবর্তী এবং সব্যসাচী দত্ত দুজনেই কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও জয়ের খবর আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কৃষ্ণা চক্রবর্তীকে ফোন করেছিলেন। মেয়র পদের দৌড়ে তিনি আছেন কিনা এই প্রশ্নের উত্তরে কৃষ্ণা চক্রবর্তী বলেছেন, তিনি দৌড়তে পারেন না। বসে কাজ করতেই ভাল বাসেন। তিনি বলেছেন, কে মেয়র হবেন, সেটা তাঁর কছা বড় কথা নয়, তাঁর কাছে দলের কর্মী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় জয় করাটাই বড় কথা।

কৃষ্ণা চক্রবর্তীর প্রতি নরম মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন চারটি পুর কর্পোরেশনের ফলাফলের ট্রেন্ড সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে চার পুর এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানান। তিনি শিলিগুলির মেয়র হিসেবে গৌতম দেবের নামে ঘোষণা করে বাকি তিনটির ক্ষেত্রে আলোচনা করে মেয়র ঠিক করার কথা বলেন। সেই সময় কৃষ্ণা চক্রবর্তী সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। প্রসঙ্গে এর আগে এদিন সকালে নিজের জয়ের পর কৃষ্ণা চক্রবর্তী বলেছিলেন, তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি রাস্তায় পতাকা নিয়ে দাঁড়াতে বলেন, তাহলে তাই করবেন। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষ্ণা চক্রবর্তীর প্রতি নরম তা প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৮৪ সালে যাদবপুর থেকে জয়ের পরে তিনি ও কৃষ্ণা চক্রবর্তী একইসঙ্গে দিল্লিতে পাঁচ বছর থেকেছেন। রান্না করে খেয়েছেন। তাঁরই সামনে বুয়া চক্রবর্তীর সঙ্গে প্রেম করে বিয়ে।

অভিষেকের 'উপহার' আশ্বাসে জল্পনা
এদিন সস্ত্রীক সব্যসাচী দত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে, তৃণমূল নেতার স্ত্রী ইন্দ্রাণী দত্তকে শাড়ি উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সব্যসাচী দত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। তাঁদের মধ্যে রাজনৈতিক কোনও বিষয়ে আলোচনা হয়েছে কিনা, তা নিয়ে মুখ খুলতে না চাইলেও সব্যসাচী দাবি করেছেন, পারিবারিক বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্তের স্ত্রীকে ভাল উপহার দেওয়ার কথা বলেছেন। জানা গিয়েছে অভিষেকের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে দেওয়া শাড়ি দেখান ইন্দ্রাণী দত্ত। সঙ্গে প্রশ্ন করেন তিনি (অভিষেক) কিছু দেবেন না? সেই সময় নাকি অভিষেক বলেছেন, তিনি পরে গিফট দেবেন। ভাল গিফট অপেক্ষা করছে বলেও জানিয়েছেন তিনি। সেই উপহারের আশ্বাস নিয়েই জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

বিধাননগরের ফলাফল
বিধাননগরের ৪১ টি আসনের মধ্যে ৩৯ টি দখল করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কংগ্রেস একটি এবং নির্দলের দখলে একটি আসন গিয়েছে। বিধাননগরে পুর নির্বাচনে বিজেপি ৭৩ শতাংশের ওপরে ভোট পেয়েছে। অন্যদিকে বামে দ্বিতীয় স্থানে থেকে ভোট পেয়েছে ১০ শতাংশের কিছু বেশি। বিজেপি পয়েছে ৮ শতাশের কিছু বেশি ভোট।












Click it and Unblock the Notifications