নির্বাচনে পচা আলুই ভালো কাজ দিল! দলীয় নেতৃত্বকে বিস্ফোরক বার্তা দিলেন সব্যসাচী
নির্বাচনের ফল নিয়ে সুজিত বসুকে উদ্দেশ্য করে কড়া আক্রমণ করলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। মন্ত্রিসভায় সুজিত বসুর পদোন্নতি নিয়েও কটাক্ষ করেন তিনি।
নির্বাচনের ফল নিয়ে সুজিত বসুকে উদ্দেশ্য করে কড়া আক্রমণ করলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। মন্ত্রিসভায় সুজিত বসুর পদোন্নতি নিয়েও কটাক্ষ করেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে সব্যসাচীর মন্তব্য পচা আলুই ভালো কাজ দিল। ভালো আলু নিজের দলকে জেতাতে পারেনি বলেও কটাক্ষ করেন তিনি।

বিস্ফোরক সব্যসাচী
সাইরেন বাজিয়ে ঘুরলে ভোটে এমনই ফল হয়। মন্তব্য করেছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। প্রসঙ্গত বিধাননগর এবং রাজারহাট-নিউটাউন বিধানসভা আসন দুটিই বারাসত কেন্দ্রের মধ্যে পড়ে। রাজারহাট-নিউটাউন কেন্দ্র থেকে তৃণমূল বড় ব্যবধানে এগিয়ে ছিল। যদিও নিজের ওয়ার্ডের পাশাপাশি নিদের বিধানসভাতেই পিছিয়ে পড়েছিলেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তিনি বারাসত কেন্দ্রে কাকলি ঘোষ দস্তিদারের তরফেও নির্বাচনের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার দমকল দফতরের সঙ্গে আরও দফতর দিয়ে দায়িত্ব বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। এদিন সেই সিদ্ধান্তেরই কটাক্ষ করেন সব্যসাচী দত্ত। তিনি বলেন, কেউ কেউ বলেছিলেন পচা আলু সরিয়ে রাখতে হয়। তখন তাঁর মনে হয়েছিল তিনিই হয়তো পচা আলু। কিন্তু ফল বেরোতে দেখা গেল পচা আলুই উতরে দিল। আর যারা টাটকা আলু, তারা হড়কে গেল।

ভোটের দিন কাকলির হেঁয়ালি
বারাসতের ভোটের দিন সকালে বিধাননগরের মেয়র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রথমে হেঁয়ালি করেন কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যে
দলীয় কোন্দলের প্রকাশ সুস্পষ্ট হয়ে ওঠে।

সুজিত বসুর মন্তব্য
নির্বাচনের আগে সব্যসাচী দত্তের বাড়ি গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এপ্রসঙ্গে সুজিত বসুর মন্তব্য ছিল তৃণমূলের কিছু যায় আসে না। মমতা ব্যানার্জিকে দেখেই লোকে দল করে। মন্তব্য করেছিলেন সুজিত বসু। একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে তা অন্য আলুকে পচিয়ে দেয় বলে মন্তব্য করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications