সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে এখন গ্রেফতার করা যাবে না, জানালো হাইকোর্ট
সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে এখন পুলিশ গ্রেফতার করতে পারবে না। কলকাতা হাইকোর্ট এই কথা জানিয়ে দিল। ভাস্কর ঘোষের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্ট থেকে ভাস্কর ঘোষ রক্ষাকবচ পেলেন। সাময়িক স্বস্তিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই নেতা।
ভাস্কর ঘোষের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। বর্ধমানের পাণ্ডবেশ্বর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তেই পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে। ভাস্কর ঘোষের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ আদালতের।
অভিযোগের ধরন প্রসঙ্গে সংশয় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এরপরেই রক্ষাকবচ দেওয়া হয়।
বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া পুলিশ ভাস্কর ঘোষকে গ্রেফতার করতে পারবে না। তবে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে। সে ক্ষেত্রে ভাস্কর ঘোষকেও পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে।
কিন্তু এত গুরুত্বপূর্ণ অভিযোগ উঠল কীভাবে ভাস্কর ঘোষের বিরুদ্ধে? জানা গিয়েছে, গত ১৬ মে পাণ্ডবেশ্বরে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সেখানে প্রতিবাদী মঞ্চের লোকজন উপস্থিত ছিল। সেখানেই মারধর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ভাস্কর ঘোষের বিরুদ্ধে। গর্ভপাতের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
আগামী শুনানিতে আদালতে কেস ডায়েরি জমা দিতে হবে তদন্তকারীদের। এই নির্দেশ জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।












Click it and Unblock the Notifications