খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ! কী কী সুবিধা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী মমতা
খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারেনা। ১৬ই অক্টোবর সারা বিশ্বে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন যে, "সমস্ত মানুষের খাদ্যের অধিকার বজায় রাখার জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা আগামী দিন গুলিতেও জারি থাকবে"।
বিশ্ব খাদ্য দিবসে জনগণকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের প্রধান খাদ্য সাথী প্রকল্প বহু মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করে। নিজের X হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন " সকলকে জানাই বিশ্ব খাদ্য দিবসের আন্তরিক শুভেচ্ছা, রাজ্যের প্রতিটি ব্যক্তির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সরকারের প্রাথমিক লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য, আমরা ২০১১ সাল থেকে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি"।

তিনি এও বলেন, “জঙ্গল মহলের বাসিন্দা, ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত পরিবার। টোটো উপজাতি এবং চা বাগানের শ্রমিকসহ প্রায় ৫৪ লক্ষ মানুষের কাছে খাওয়ারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে”। দূর্গাপুজো, কালীপুজো, ছটপুজো ,ঈদ এবং রমজান মাসে উৎসব উপলক্ষে দরিদ্রতম পরিবার গুলিকে চিনি, ময়দা এবং ছোলা (কেবল রমজান মাসে) ভর্তুকি হিসেবে প্রদান করা হয়।
'মা' প্রকল্পের আওতায় দরিদ্র মানুষদের মাত্র ৫ টাকায় দুপুরের খাবার দেওয়া হচ্ছে। ৩৫৬টি 'মা ক্যান্টিন'-এর মাধ্যমে ৮.৫৮ কোটি দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন। 'খাদ্যসাথী' প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, রাজ্য সরকার ১৬.৫০ লক্ষ কৃষক বন্ধুর কাছ থেকে চলতি বছরে সরাসরি রেকর্ড ৫৬.৩৩ লক্ষ মেট্রিক টন ধান কিনেছে। মুখ্যমন্ত্রী বলেন, "কৃষকরা তাদের ধানের ন্যায্য মূল্য পেয়েছেন, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। রাজ্যজুড়ে, 'সুফল বাংলা'-এর ৭৪৫টি আউটলেটের মাধ্যমে, মানুষ বাজারের দামের তুলনায় অনেক কম দামে শাকসবজি এবং ফল পাচ্ছে। এখন, 'সুফল বাংলা'-তে মাছও সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে। মানুষের সুবিধার্থে, এই আউটলেটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হচ্ছে। সমস্ত মানুষের খাদ্যের অধিকার বজায় থাকার জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা আগামী দিনেও জারি থাকবে।"
শুক্রবার উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই উত্তরবঙ্গের দুর্গত এলাকাগুলিতে ত্রান বিলি করেছেন তিনি। তিনি এও জানিয়েছেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন উত্তরবঙ্গবাসীরা তাঁকে সবসময় পাশে পাবেন।












Click it and Unblock the Notifications