Union Budget 2024: কর্মসংস্থান থেকে কৃষিতে জোর, কর কাঠামো অপরিবর্তিত, কেন্দ্রের বাজেটে খুশি কলকাতার বণিক মহল
তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আম জনতার মতোই এবার বাজেটের দিকে নজর ছিল বণিক মহলের প্রতিনিধিদেরও। বাজেট তৈরির আগে দেশের যে সমস্ত বণিক সভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তারমধ্যে ছিল বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি। কলকাতার ঐতিহ্যশালী এই সংস্থা কিন্তু নির্মলা সীতারমনের বাজেটকে স্বাগত জানালেন।
বাজেটে ন'টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ন'টি ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার।

বাজেটে কৃষি ও কর্মস্থান ইস্যুতে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি গৌতম রায় বলেন, 'কৃষি এবং কর্মসংস্থানে যেভাবে জোর দেওয়া হয়েছে তা অত্যন্ত ভালো দিক। তবে আরও বেশি জোর দেওয়া হলে ভালো হত।' অন্যদিকে অর্থনৈতিক বিশ্লেষক অজিতাভ রায়চৌধুরি বলেন, '৫০০টি কোম্পানীতে যুবদের ইন্টার্নশিপের ব্যবস্থা করার কথা বলা হয়েছে, এবার দেখতে হবে কোম্পানীগুলি কতটা এগিয়ে আসে।পাশাপাশি পিএফে ভতুর্কি দেওয়ার বিষয়টিতে মানুষ কতটা উৎসাহিত হয় সেটাও দেখতে হবে।'
আম জনতার কথা মাথায় রেখে একাধিক জিনিসের আমদানি শুল্ক কমানো হয়েছে এই বাজেটে। সোনা-রূপার আমনাদি শুল্ক অনেকটাই কমানো হয়েছে। আবার ২০টি খনিজের আমদানি শুল্ক কমানো হয়েছে। মোবাইল এবং মোবাইল চার্জারের আমদানি শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ অনেকটাই দাম কমছে সোনা-রুপো-মোবাইল ফোনের। আম জনতা বাজেট থেকে কি পেল?
এই প্রসঙ্গে অর্থনৈতিক বিশ্লেষক অজিতাভ রায়চৌধুরি বলেন, 'বাজেটে যুব সম্প্রদায় এবং বয়স্ক উভয়ের জন্য ভালো কথা ঘোষণা করা হয়েছে। কারণ কাজের দিশা দেখানো হয়েছে। নিজের উদ্যোগে কেউ কিছু করলে সরকার তাঁকে সাহায্য করবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ভালো কথা বলা হয়েছে। অন্যদিকে চাকুরিজীবিদের জন্য কর ছাড় অপরির্তিত রাখা হয়েছে।'
অন্যদিকে আরও এক কর উপদেষ্টা রাজর্ষি দাশগুপ্ত বলেছেন, 'মোবাইল সহ বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে তারমধ্যে অন্যতম ক্যানসারের ঔষধ, এর থেকে ভালো কিছুই হতে পারে না। সরকার বেশি দিনের জন্য টাকা রাখতে বলছে। যাতে লাভ বেশি হয়।'
বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছ।, লোকসভায় সংখ্যালঘু বিজেপি কেন্দ্রে সরকার বাঁচানোর স্বার্থেই দুই শরিক দলকে আর্থিক অনুদান দিয়ে তুষ্ট করতে চেয়েছে। প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু শাসকজোট এনডিএ-র গুরুত্বপূর্ণ দুই শরিক।
এই প্রসঙ্গে গৌতম রায় বলেন, 'এটা কেন্দ্রীয় বাজেট ফলে সরকার বেশ কিছু রাজ্যকে বেছে নিয়েছে আর্থিক সহায়চার জন্য। তবে পূর্ব ভারতের জন্যও ঘোষণা করা হয়েছে। পূর্ব ভারতের মধ্যে বাংলা তো গুরুত্বপূর্ণ অংশ ফলে বাংলাও কিছু পাবে আশা করা হছে। অন্যদিকে, অজিতাভ রায়চৌধুরি আবার বলেছেন, জোট সরকার থাকলেই তার কিছু বাধ্যবাধকতা থাকে। ফলে সেই জন্য বিশেষ কোনও কোনও রাজ্যকে বেছে নিয়ে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে।
করছাড়ের ঊর্ধসীমা বাড়িয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা করার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার। নিউ ট্যাক্স রেজিম বা নয়া কর কাঠামোয় 'স্ট্যান্ডার্ড ডিডাকশন' ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার ঘোষণা। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনভোগীরা অতিরিক্ত সুবিধা পাবেন।
কর কাঠামো প্রসঙ্গে বেঙ্গল চেম্বার অফ কমার্সের কর উপদেষ্টা বিবেক জালান বলেন, 'নতুন কর কাঠামোয় সাধারণ মানুষ উপকৃত হবেন, ৩৫ হাজার টাকা নতুন কর দাতাদের ছাড় দেওয়া হয়েছে। এটা অত্যন্ত ভালো দিক।'












Click it and Unblock the Notifications