রণক্ষেত্র রাজারহাট! নির্দল ঠেকাতে রাস্তায় শাসক দল

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রণক্ষেত্র রাজারহাট। নির্দল প্রার্থীর পতাকা-ব্যানার ছেঁড়ার অভিযোগ। তৃণমূল ও নির্দল প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রণক্ষেত্র রাজারহাট। নির্দল প্রার্থীর পতাকা-ব্যানার ছেঁড়ার অভিযোগ। তৃণমূল ও নির্দল প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 রণক্ষেত্র রাজারহাট! নির্দল ঠেকাতে রাস্তায় শাসক দল

নিউ টাউন-রাজারহাটের পুর এলাকার বাইরে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনী যুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে সামিল হয়েছে নির্দলরূপী কংগ্রেস ও সিপিএম। বৃহস্পতিবার সেখানেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। অভিযোগ এরপর থেকেই নির্দল প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হয়। এমন কী নির্দল প্রার্থীর পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। ঘটনা জেরে মহম্মদপুরে রাস্তা অবরোধ শুরু করেন নির্দলপ্রার্থীর কর্মী-সমর্থকরা। সেখানেই হানা দেয় তৃণমূল। অবরোধকারীদের তুলে দেওয়ার চেষ্টা হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে লাঠি দিয়ে মারামারি ও ইট বৃষ্টি চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+