Baaghini 2: বিধাননগর পুলিশ কমিশনারেট ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের প্রাধান্য নারী ক্ষমতায়নকে, শুরু 'বাঘিনী ২'
Baaghini 2: নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে শুরু হলো 'বাঘিনী ২'। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ৪ দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হলো আজ।
উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার (গোয়েন্দা বিভাগ) চারু শর্মা, সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়, আইসিসির বস্ত্র বিষয়ক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় জৈন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।

নারীদের আত্মরক্ষার কৌশল, মানসিকভাবে শক্তিশালী করা, আইনগত নানা বিষয়ে সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচি। গৌরব শর্মা জানান, বিভিন্ন কর্মশালা, আত্মরক্ষার কৌশল, মার্শাল আর্টের পাশাপাশি থাকছে ইন্টারঅ্যাক্টিভ সেশন। যাঁরা আত্মরক্ষার কৌশল বিশেষ জানেন না তাঁদের ফিজিক্যাল ট্রেনিং ও সেল্ফ ডিফেন্স সেশনের মাধ্যমে তা শেখানো হবে।
নারীদের আত্মরক্ষার এই কৌশল শেখাবেন জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন মোনা লিসা। মহিলাদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি তাঁদের জন্য সুরক্ষিত পরিবেশ সুনিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য বলে জানিয়েছেন গৌরব। কোনও দ্বিধা-দ্বন্দ্ব না রেখে খোলা মনে যাতে মহিলারা পুলিশের কাছে প্রয়োজনীয় সব কথা বলতে পারেন, প্রশাসনিক সাহায্য পেতে পারেন সেই আত্মবিশ্বাস সঞ্চার করাও লক্ষ্য।

গার্গী, অপালা, লোপামুদ্রাদের উদাহরণ দিয়ে দেবারতি মুখোপাধ্যায় বলেন, আজকের দিনেও নারীরা কোনও অংশে পুরুষের চেয়ে পিছিয়ে নেই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, আগামী দিনেও করবেন। নারী ক্ষমতায়নের বিষয়টিতে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সে কথা জানান জনপ্রিয় সাহিত্যিক।
সঞ্জয় জৈন বলেন, এটা শুধু একটা ইভেন্ট নয়। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি আন্দোলন। এমন ধরনের কর্মসূচি গোটা দেশে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এই ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মহিলারা তাঁদের অধিকার সম্পর্কে যেমন সচেতন হতে পারবেন, তেমনই এখানকার প্রশিক্ষণ তাঁদের প্রাপ্য সামাজিক মর্যাদা আদায়ের পথও প্রশস্ত করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications