খুব শীঘ্রই অটো-ট্যাক্সিতে তোলা যাবে ৪ জন যাত্রী, নামছে বেসরকারি বাসও
খুব শীঘ্রই অটো-ট্যাক্সিতে তোলা যাবে ৪ জন যাত্রী, নামছে বেসরকারি বাসও
আর দু'জন নয়, এবার থেকে চারজন যাত্রী নিয়েই ছুটতে পারবে অটো, টাক্সি, ক্যাব। যাত্রী ভোগান্তি কমাতে আনলক ফেজ ওয়ানে নয়া নির্দেশিকা পরিবহন দপ্তরের। নির্দেশিকায় ট্যাক্সি-অটোর কথা উল্লেখ না করলেও সেখানে জানানো হয়েছে, যে কোনও গাড়িতে যতজনের সিট তত ক্যাপাসিটি ততজনই বসতে পারবে। সেই হিসাবে অটো ও ট্যাক্সিতে চারযাত্রীরই বসার কথা।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যতগুলি সিট ততজন যাত্রী বসতে পারবেন বাসে। তখনই অটো চালকরা বলেছিলেন, বাসে যদি বসা যায় তবে অটোতে কেন নয়! তারপরই রাজ্য পরিবহন দপ্তরের এই নির্দেশিকা। এর ফলে আগের ভাড়াতেই এবার যাত্রী নিতে হবে অটো এবং ট্যাক্সি চালকদের। দিন কয়েক ধরে দু'জন যাত্রীর অজুহাতে প্রায় দ্বিগুণ ভাড়া হাঁকছিলেন অটোচালকরা। তা আর হবে না।
এদিকে রাস্তায় বাস নামানোর ক্ষেত্রে সুর নরম করেছে বেসরকারি বাস মালিকরা। মঙ্গলবার পরিবহন ভবনে একাধিক দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন তাঁরা। তারপরই জানান, সরকার বেশ কিছু দাবি ন্যায্য বলেছে, তাই তাঁরাও আলোচনা করে দেখছেন যত দ্রুত সম্ভব বাস নামানো যায়।
তবে গত দুদিনের মতো এদিনও রাস্তায় বেরিয়ে বাসের অভাবে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। বাসের জন্য কেউ লাইনে দাঁড়িয়েছেন তিন ঘণ্টা, কেউ বা আরও বেশি। আবার কেউ কেউ মাঝ স্টপেজে দাঁড়িয়ে থেকে বাসে উঠতে না পেরে আরও সমস্যায় পড়েছেন।
ধর্মতলা থেকে এমজি রোড, ডানলপ থেকে গড়িয়াহাট সর্বত্রই ছিল বাস ধরার জন্য মানুষের হাহকার। চড়া রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ কেউ তো রীতিমতো অসুস্থতা বোধ করেছেন। দু-একটি সংগঠনের বেসরকারি বাস রাস্তায় নামলেও তা ছিল মেরেকেটে শ'দেড়েক। ফলে মানুষের হয়রানি ছিল সত্যিই চোখে পড়ার মতো।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications