আরজি করে হামলা: বাহিনীর ব্যর্থতা মেনে নিলেন পুলিশ কমিশনার? কী বললেন বিনীত গোয়েল?
বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে বেনজির হিংসা দেখেছে সভ্য সমাজ। পুলিশের ভূমিকা নিয়ে শুক্রবার খোদ প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এবার সেই ঘটনায় ঢোক গিললেন কলকাতা পুলিশ কমিশনার। সেদিনের ঘটনায় পুলিশের ভাবনায় ছিল। মেনে নিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
শুক্রবার দুপুরের পরে সাংবাদিক সম্মেলন করেন বিনীত গোয়েল। আরজি করের ঘটনা নিয়ে আরও একবার একাধিক প্রশ্নের মুখোমুখি হন পুলিশ কমিশনার। তিনি নিজেও সেই সব বিষয়ে আরও একবার বার্তা দেন। সেখানেই পুলিশের ব্যর্থতার কথাও ঘুরিয়ে মেনে নিলেন তিনি। এমনই দাবি করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আরজি করের সামনের শান্তিপূর্ণ আন্দোলন এমন হিংসাত্মক হয়ে যাবে! শান্তিপূর্ণ আন্দোলন থেকে হিংসা ছড়াবে! সে কথা আগে ভাবা যায়নি। ভাবনায় ভুল ছিল। এ কথাই বললেন বিনীত গোয়েল।
কলকাতা পুলিশের ডিসিপির মাথা ফেটে যায় হামলায়। পুলিশ ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। পুলিশের উপর হামলা হয়। সামলে নিতে কিছুটা সময় লেগেছিল পুলিশের। এই বিষয়কে পুলিশের ব্যর্থতা বললে বলতে পারেন। সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা ছুঁড়ে দেন বিনীত গোয়েল।
বুধবার রাতের একাধিক ভিডিও সাংবাদিক বৈঠকে দেখান বিনীত গোয়েল। মানুষের স্বতঃস্ফূর্ত জমায়েত থাকলে, সেখানে কোন নেতা থাকে না। সেই ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। বুধবার অনেক পুলিশ মোতায় করতে হয়েছিল আরজি করে। তার পরেও ওই পরিস্থিতি আটকানো যায়নি। ডিসি পর্যায়ের আধিকারিকরা ছিলেন। তারপরেও ব্যারিকেড ভাঙা হয়েছে।
এখনও অবধি ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতদের কোনও রাজনৈতিক পরিচয় আছে কী না, সেই প্রশ্ন ওঠে। একাধিক জায়গা থেকে বিক্ষোভকারীরা এসেছিল। হাওড়া, বিধাননগর, বেলগাছিয়া সহ একাধিক জায়গার নাম উল্লেখ করেন পুলিশ কমিশনার।












Click it and Unblock the Notifications