ছাব্বিশে বড় খেলা, বিজেপিকে যোগ্য জবাব দেবেন বাংলার মানুষ, নিশ্চিত অরূপ-শোভনদেবরা
জয় হিন্দ বাহিনীর ধরনা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস। ভাষা সন্ত্রাস ও বাংলা বিদ্বেষের প্রতিবাদেই এই ধরনা কর্মসূচি আয়োজন করে তৃণমূলের জয় হিন্দ বাহিনী, যার সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়।

আজ বৃষ্টি মাথায় নিয়েও প্রচুর কর্মী-সমর্থক হাজির হয়েছিলেন। মঞ্চ থেকে জয় হিন্দ বাহিনীর ব্যান্ডেরও নামকরণ করেন অরূপ। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী বলেন, খেলার জন্যই তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে বাংলার বিধানসভা নির্বাচন। এবার বড় খেলা হবে। বাংলাকে একদিকে বঞ্চনা করছে কেন্দ্রের বিজেপি সরকার। পাশাপাশি বাঙালির আত্মসম্মান, বাংলা ভাষা নিয়েও যে খেলা শুরু করেছে বিজেপি, বাংলার মানুষ তার জবাব দেবেন বিধানসভা নির্বাচনে। বিজেপি ইতিহাস পড়েনি। ওদের জানা দরকার কীভাবে বাঙালিরা জীবন দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। বাঙালি কীভাবে দেশের সম্মানরক্ষা করেছেন। প্রয়োজনে ইংল্যান্ডে গিয়ে জেনে আসুন বিজেপির নেতারা।
অরূপ আরও বলেন, ভোটার তালিকা থেকে রাজ্যের নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। তার জবাব বাংলার মানুষই দেবেন। ওরা বাংলাকে যত বঞ্চিত করবে, তত গর্জে উঠবে বাংলা। যত বাঙালি-বিদ্বেষ ও যত বাংলা ভাষার উপর সন্ত্রাস চালাবে তত হারবে বিজেপি। বিজেপি বাংলার ইতিহাস জানে না, স্বাধীনতার ইতিহাস জানে না। আজ বাংলা অপমানিত, বাংলা ভাষা অপমানিত। তাই বাংলার মানুষকে কোনওভাবেই দমিয়ে রাখা যাবে না। সে ক্ষমতাও বিজেপির নেই। বিজেপির বাংলা বিরোধী নীতির বিরুদ্ধে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, তাতে দলমত নির্বিশেষে যোগ দেওয়ার ডাক দেন অরূপ।
মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এ দেশের মাটিতে দেশের নাগরিকদেরই হেনস্থা করা হচ্ছে। তাঁদের আটকে রাখা হচ্ছে। আমি জার্মানিতে এমন ক্যাম্প দেখেছি। ভাবা যায় না! এখন এ দেশেও এ সব চলছে। কদিন আগে কেরালায় কর্মরত বাংলার এক মহিলাকে ধর্ষণ করা হলো। এখন রাত দখলের হোতাদের হৃদয় কাঁদছে না? এ দেশে এখন স্বৈরাচারী শক্তি জেগে উঠেছে। এদের রুখতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত শক্ত করতে হবে।
আজ ধরনা অবস্থানে বক্তব্য রাখেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুপ্তি পাণ্ডে, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপ বক্সি, দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক অশোক দেব, মদন মিত্র, ডেপুটি মেয়র অতীন ঘোষ প্রমুখ। ছিলেন প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়, জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার প্রমুখ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications