হাওড়া-অমৃতসর মেলে নাবালিকা ধর্ষণ : গ্রেফতার দুই পলাতক জওয়ান

কলকাতা, ২ জানুয়ারি : হাওড়া-অমৃতসর মেলে নাবালিকা গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই পলাতক জওয়ানকে গ্রেফতার করল হাওড়া জিআরপি-র একটি বিশেষ তদন্তকারী দল। [চলন্ত ট্রেনে নাবালিকাকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণ সেনাদের]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গুয়াহাটি থেকে বালকরাম যাদব ও পঙ্কজকুমারকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বালকরামের বাড়ি উত্তরপ্রদেশের ফৈজাবাদে ও পঙ্কজকুমারের বাড়ি বিহারের বৈশালিতে।

হাওড়া-অমৃতসর মেলে নাবালিকা ধর্ষণ : গ্রেফতার দুই পলাতক জওয়ান

এই দুই জওয়ান ধর্ষণের পরই মধুপুর থেকে পালিয়ে গিয়েছিল। পরে শুক্রবার রাতে এদের গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই বিমানে করে কলকাতায় আনা হয়েছে। অন্য এক অভিযুক্ত জওয়ান মঞ্জরীশ ত্রিপাঠীকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, রবিবার দুপুরে হাওড়া থেকে অমৃতসর মেল ট্রেনে ওঠে দমদমের বাসিন্দা এক কিশোরী। পরিবারের থেকে লুকিয়ে সে লুধিয়ানা যাচ্ছিল প্রেমিকের সঙ্গে দেখা করতে। সেই নাবালিকা কিশোরীকেই এই দুই জওয়ান বেহুঁশ অবস্থায় ধর্ষণ করে বলে অভিযোগ। অপর অভিযুক্ত মঞ্জরীশ ত্রিপাঠী জোর করে মদ খাইয়ে নাবালিকাকে বেহুঁশ করে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+