চলন্ত ট্রেনে নাবালিকাকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণ সেনাদের

রাঁচি, ২৯ ডিসেম্বর : রক্ষকের হাতেই ধর্ষিতা হতে হল এক নাবালিকাকে। হাওড়া-অমৃতসর এক্সপ্রেসে ভুল করে সেনা-জওয়ানদের জন্য সংরক্ষিত কামরায় উঠে বসেছিল ১৪ বছরের এক নাবালিকা। [হেরে গিয়ে জয়ী প্রার্থীর মেয়েকে গণধর্ষণ]

অভিযোগ, সেখানেই তাকে বলপূর্বক মদ্যপান করতে বাধ্য করে এক জওয়ান। পরে অজ্ঞান করে দুই জওয়ান মিলে তাকে গণধর্ষণ করে। এরপরে ঝাড়খণ্ডের মধুপুর স্টেশনে এসে ট্রেন থামলে ওই নাবালিকা ধর্ষিতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।

চলন্ত ট্রেনে নাবালিকাকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণ সেনাদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে হাওড়া থেকে অমৃতসর মেল ট্রেনে ওঠে দমদমের বাসিন্দা ওই কিশোরী। পরিবারের থেকে লুকিয়ে সে লুধিয়ানা যাচ্ছিল প্রেমিকের সঙ্গে দেখা করতে। এমনটাই জানিয়েছেন নাবালিকার বাবা।

সেই অনুযায়ী খোঁজ শুরু হলে শেষপর্যন্ত ঝাড়খণ্ডের মধুপুরে গিয়ে খোঁজ মেলে ধর্ষিতা কিশোরীর। মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ওই কিশোরীর কাউন্সেলিং ও চিকিৎসা একসঙ্গে চলবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

অন্যদিকে যে জওয়ান নাবালিকাকে জোর করে মদ খাইয়েছিল, সেই মঞ্জরীশ ত্রিপাঠীকে গ্রেফতার করা হয়েছে। এদিন আলাদতে তোলা হলে ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গণধর্ষণের সঙ্গে যুক্ত বাকী দুই জওয়ান পলাতক। ধৃতদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।

এমন আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+