Fort William: মুছে ফেলা হচ্ছে ব্রিটিশদের স্মৃতি, এবার নাম বদলে যাচ্ছে কলকাতার ফোর্ট উইলিয়ামের
কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক স্থান, উদ্যান, রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করেছে নরেন্দ্র মোদী সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার ফোর্ট উইলিয়ামও।
ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার কলকাতার ফোর্ট উইলিয়াম। গোটা পূর্বাঞ্চলে সেনার কাজকর্ম পরিচালিত হয় এই ফোর্ট উইলিয়াম থেকেই। কিন্তু এবার থেকে ফোর্ট উইলিয়াম হয়ে যাচ্ছে অতীত। প্রতিরক্ষা মন্ত্রক ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল। সরকারিভাবে ঘোষণা না হলে একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর কলকাতার ফোর্ট উইলিয়ামের নতুন নাম হচ্ছে বিজয় দুর্গ।

১৭৮১ সালে ব্রিটিশ সরকার ঐতিহ্যশালী ফোর্ট উইলিয়াম স্থাপন করেন। ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে সেনা ছাউনির নামকরণ করা হয়। এরপর গোটা ব্রিটিশ শাসনে ফোর্ট উইলিয়াম ছিল সেনা বাহিনির গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর এই স্থানের নাম বা গুরুত্ব কোনটারই পরিবর্তন হয়নি। ভারতীয় সেনা বাহিনির গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটা কলকাতার ফোর্ট উইলিয়াম।
কিন্ত ব্রিটিশদের স্মৃতি মুছে এই স্থানের নতুন নামকরণের ভাবনা চিন্তা শুরু হয় আগে থেকেই। ২০২৪ সালের শেষ দিক থেকেই এই বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকও সিদ্ধান্ত নিয়ে নেয়। অবশেষে সেই নতুন নামেই আত্মপ্রকাশ করতে চলেছে নাম। শুধু তাই নয় এখানে সেন্ট জর্জ গেটের নাম পরিবর্তন করা হচ্ছে শিবাজী গেট। প্রতিপক্ষা মন্ত্রকের এক আধিকারিক গোটা বিষয়টি জানিয়েছেন।
কলকাতায় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, ২০২৪ সালের শেষ দিকে তাদের নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছিল. তবে সরকারিভাবে ঘোষণা বাকি আছে। তবে আভ্যন্তরীনভাবে আমরা এখনও ফোর্ট উইলিয়ামই ব্যবহার করছি।
ফোর্ট উইলিয়ামের সাউথ গেট এবং কিচেনার হাউসের নামও বদলে ফেলা হয়েছে। কিচেনার হাউসের নাম রাখা হচ্ছে'মানেকশ হাউস'। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, উপনিবেশিকতার ছাপ মুছতেই ফোর্ট উইলিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাজপথের নাম পরিবর্তন করে কতর্ব্য পথ করেছে মোদী সরকার। মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমৃত গার্ডেন। একাধিক রেলওয়ে স্টেশনের নামও পরিবর্তন করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতার ঐতিহ্যের ফোর্ট উইলিয়ামও।
অনেক ইতিহাস মিশে আছে এই দুর্গের সঙ্গে। সিরাজের আক্রমণের পর ১৭৮১ সালে লর্ড ক্লাইভ দুর্গটি পুনর্নির্মাণ করেন। নাম বদল হলেও ইতিহাস মুছে ফেলা যাবে না।












Click it and Unblock the Notifications