ফের ব্যাঙ্ক প্রতারণা! শহরের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৩ দিনে সাফ লক্ষাধিক টাকা
গ্রাহকের অজান্তে তিনদিনে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে একলক্ষ চল্লিশ হাজার টাকা। এমনটাই অভিযোগ করেছেন কড়েয়ার এক বাসিন্দা। বিষয়টি নিয়ে কড়েয়া থানার পাশাপাশি লালবাজারে অভিযোগ দায়ের করেছেন তিনি।
গ্রাহকের অজান্তে তিনদিনে অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে একলক্ষ চল্লিশ হাজার টাকা। এমনটাই অভিযোগ করেছেন কড়েয়ার এক বাসিন্দা রোশনী বেগমের। বিষয়টি নিয়ে কড়েয়া থানার পাশাপাশি লালবাজারে অভিযোগ দায়ের করেছেন তিনি।

এসবিআই-এর বালিগঞ্জ শাখায় অ্যাকাউন্ট রয়েছে কড়েয়ার অভিযোগকারী বাসিন্দা রোশনী বেগমের। কর্মসূত্রে তাঁর স্বামী দুবাইয়ে থাকেন। ১০ বছর ও ১১ মাসের দুই সন্তান ছাড়াও বাড়িতে রয়েছেন অন্যরাও। ১০ বছরের সন্তান পড়ে মল্লিক বাজারের স্কুলে। ওই সন্তানকে তিনিই স্কুলে দিতে যান কিংবা আনতে যান। সুবিধা হয় বলে তিনি মল্লিক বাজারে থাকা পিএনবির এটিএম থেকেই টাকা তুলতেন ওই রোশনী বেগম। এই সেই পিএনবির এটিএম যেটি থেকে প্রতারণার জন্য আগে থেকেই পুলিশের খাতায় নথিভুক্ত হয়ে আছে গোলপার্কের কানারা ব্যাঙ্কের এটিএম-এর সঙ্গে।
রোশনী বেগম আগে খেয়াল না করলেও, এরই মধ্যে টাকা তুলতে গিয়ে দেখেন পর্যাপ্ত ব্যালান্স নেই। এসবিআই-এর বালিগঞ্জ শাখায় পাসবই আপডেট করাতে দেখা যায় জুলাই-এর ২২, ২৩ ও ২৪ তারিখে ১৪ দফায় সবমিলিয়ে একলক্ষ চল্লিশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
সংসারের খরচ থেকে শুরু করে সন্তানের স্কুলের খরচ, সবই খরচই হত সেই অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টের সব টাকা লোপাট হয়ে যাওয়ায় অসহায় অবস্থায় রোশনী বেগম।
বিষয়টি নিয়ে লালবাজারে অভিযোগ জানাতে গেলে, বলা হয় স্থানীয় থানায় আগে অভিযোগ দায়ের করতে। সেই পদ্ধতিই অবলম্বন করেছেন রোশনী বেগম। এখন অপেক্ষার কবে ফেরত পাবেন তাঁর সঞ্চিত টাকা।












Click it and Unblock the Notifications