দ্বিতীয় অভয়া কাণ্ড না হোক আর হাসপাতালে, দাবি তুললেন অনিকেত, কিঞ্জলরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হল। ১৭ জন জুনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন। কলেজ লেভেল মনিটরিং কমিটিতে জুনিয়র ডাক্তারদের উপস্থিতির দাবি উঠেছে। এই কমিটি সিলেক্টেড নয়, ইলেক্টেড করার কথা বলা হয়েছে।
আরজি কর কাণ্ড প্রাতিষ্ঠানিক ব্যর্থতার পরিণতি৷ এই কথা নবান্নে বলা হয় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। যাদের নামে দুর্নীতির অভিযোগ, তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। স্টেট টাস্ক ফোর্সে ডাক্তারদের সংখ্যা বাড়ানোর কথা বলা হচ্ছে। কলেজ নির্বাচনের উপর বার বার জোর দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সদস্যরা।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব ওঙ্কারসিং মিনা। এছাড়াও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। থ্রেট কালচার বন্ধের জন্য জুনিয়র চিকিৎসকরা জোরালো দাবি তুলেছেন নবান্নে। দ্বিতীয় অভয়া যাতে না হয়, সেজন্য জুনিয়র ডাক্তারদের আবেদন। এই কথাও উঠে এল অনিকেত মাহাতোর কথায়।
অভিযোগ জানানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা প্রয়োজন। মেডিক্যাল কলেজে পড়াশোনার পরিস্থিতি নেই। বিভিন্ন সময় একাধিক ঘটনা ঘটে। ছাত্রীদের সঙ্গেও একাধিক খারাপ ঘটনা ঘটে। কিন্তু তাদের কোথাও অভিযোগ জানানোর জায়গা থাকে না। এই কথাও দাবি করেছেন অনিকেত মাহাতো।
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের ঘরে তালা ঝোলানো হয়েছে। সেই কথাও এদিন বললেন জুনিয়র চিকিৎসকরা। মেডিক্যাল কলেজগুলিতে সুস্থ পড়াশোনার জায়গা করতে হবে। রোগীদের সঙ্গে চিকিৎসকদের পারস্পরিক সম্পর্কের জায়গাও আরও উন্নত করার দাবি তোলা হয়েছে।
যে সব হাসপাতালে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই সব বিষয়ে তদন্ত করা হোক। সেই সব অভিযোগ সত্য কী না, তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এই দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications